ইউটিউব শর্টস থেকে কিভাবে দ্রুত ইনকাম করা যায়

বর্তমানে ইউটিউব শর্টস ভিডিও এর মাধ্যমে থেকে দ্রুত এবং খুব সহজে ইনকাম করা যায়। মাত্র ১৫ থেকে ৬০ সেকেন্ডের ছোট ছোট ভিডিওর মাধ্যমে ইউটিউব থেকে স্মার্টলি লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় ।



 আপনি যদি ইউটিউব এর শর্টস ভিডিও থেকে দ্রুত ইনকাম করার বিভিন্ন উপায় শিখতে চান, তাহলে এই আর্টিকেলের আপনাকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব কিভাবে সঠিক নিয়মে ইউটিউব এর শর্টস ভিডিও দিয়ে ইনকাম করার নিয়ম,এবং সেটিকে ভাইরাল করে দ্রুত কিভাবে টাকা ইনকাম করা যায়।


সূচিপত্রঃ ইউটিউব শর্টস থেকে কিভাবে দ্রুত ইনকাম করা যায়

ইউটিউব শর্টস কী এবং কেন এটি দ্রুত ইনকামের সেরা মাধ্যম?

ইউটিউব শর্টস হলো ইউটিউবের একটি শর্ট-ফর্ম ভিডিও  ফিচার প্রোগ্রাম, যা মূলত টিকটক এবং ইন্সট্রাগ্রাম রিলসের সাথে প্রতিযোগিতা করার জন্য শর্ট-ফর্ম ভিডিও  ফিচার প্রোগ্রামটি আনা হয়েছে।

ইউটিউব শর্টস ভিডিও কেন দ্রুত ইনকামের জন্য সেরা। 

অ্যালগরিদমের সুবিধাঃ বড় ভিডিওর তুলনায় শর্ট ভিডিও রিচ বা ভিউ অনেক দ্রুত বাড়ে এবং নতুন চ্যানেলেও প্রথম ভিডিওতে লাখ লাখ ভিউ পাওয়া যায়।

কম পরিশ্রমঃ বড় ভিডিও তৈরি করতে সময় বেশি লাগে সেখানে স্ক্রিপ্ট, শুটিং এবং এডিটিং এর জন্য ঘন্টা পর ঘন্টা সময় লাগে আর সেখানে শর্ট ভিডিও মাত্র ১৫ থেকে ২০ মিনিটের মাধ্যম তৈরি করা যায়। 

মোবাইল দিয়েই সম্ভবঃ আর এর জন্য কোন দামি ক্যামেরা বা সেটআপ এর প্রয়োজন নেই, আপনার হাতের স্মার্ট ফোন দিয়েই আপনি ভিডিও এডিটিং করে শর্টস ভিডিও  এডিটিং করতে পারবেন ।


ইউটিউব শর্টস থেকে আয় করার মনিটাইজেশন পলিসি ২০২৬ 

ইউটিউব শর্টস থেকে সরাসরি ইনকামের জন্য আপনাকে গুগল এডসেন্সের মাধ্যমে আয় করতে হবে।  আর এর জন্য আপনাকে  ইউটিউব পার্টনার প্রোগ্রাম (YPP) এর সাথে যুক্ত হতে হবে। ২০২৬ সালের আপডেট অনুযায়ী শর্টস মনিটাইজেশনের শর্তগুলোর নিচে দেওয়া হল 

মনিটাইজেশন এর শর্তাবলী 

  • মনিটাইজেশন এর প্রথম শর্ত হলো আপনার অবশ্য ১,০০০ সাবস্ক্রাইবার হতে হবে ।
  • বিগত ৯০ দিনের মধ্যে আপনার শর্টস ভিডিওতে ১০ মিলিয়ন ভিউজ থাকতে হবে।( আপনার শর্টস ভিডিওগুলো অবশ্যই নিজস্ব এবং ইউনিক হতে হবে অন্যের ভিডিও কপি বা কেটে আপলোড করলে ভিউ আসবে কিন্তু মনিটাইজেশন আসবে না)
  • (অথবা) গত ১ বছরের লং ভিডিওতে ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম থাকতে হবে। 

এক মিনিটে ভাইরাল শর্টস তৈরির গোপন ফর্মুলা 

দ্রুত ইনকাম করতে চাইলে আপনার শর্ট ভিডিও ভাইরাল হতে হবে। ভাইরাল না হলে শর্টস ভিডিওতে দ্রুত ইনকাম করা যায় না। শর্টস ভিডিও ভাইরাল করার জন্য একটি বিশেষ ফর্মুলা রয়েছে। যাকে বলা হয় দ্যা থ্রি-স্টেপ শর্টস ফর্মুলা "The 3-Step Shorts Formula"

  1. দ্যা হুক (The Hook প্রথম তিন সেকেন্ড) ভিডিওর প্রথম তিন সেকেন্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ ।স্ক্রল করতে করতে দর্শক যেন ভিডিওতে আটকে যায় এমন কিছু বলতে হবে বা দেখাতে হবে।যেমন  আপনি কি জানেন ? এই ভুলটি ভুলেও করবেন না !
  2. মূল বিষয়বস্তু (The Core Body ৪ থেকে ১২ সেকেন্ড) এই অংশে আপনি কোন ফালতু কথা না বলে সরাসরি আসল পয়েন্ট দিয়ে দিন ভিডিওর গতি যেন দ্রুত হয় ।
  3. লুপ এন্ডিং( The Loop Ending শেষ তিন সেকেন্ড)ভিডিওটি শেষ এমনভাবে করুন যাতে দর্শক বুঝতে না পারে ভিডিওটি শেষ হয়ে গেছে বা তারা দ্বিতীয়বার ভিডিওটি দেখে ফেলে, এতে ইউটিউব অ্যালগরিদম মনে করে ভিডিওটি দারুন আর এতে আরো বেশি মানুষের কাছে ছড়িয়ে দেয় ।

দ্রুত ইনকামের জন্য সেরা পাঁচটি হাই সিপিএম বা নিজ ক্যাটাগরি

সব ক্যাটাগরিতে ভিডিও সমান টাকা পাওয়া যায় না কিছু ভিডিওতে ভিউ কম হলেও অনেক টাকা পাওয়া যায়। দ্রুত আয়ের বেশি জন্য নিজের পাঁচটি ক্যাটাগরি বেছে নিতে পারেন.

ক্যাটাগরি কেন লাভজনক আইডিয়া
১,পার্সোনাল ফাইন্যান্স ও ক্রিপ্টো স্পন্সরশিপ এবং সিপিসি অনেক বেশি। টাকা জমানোর উপায় ,শেয়ার বাজার,ক্রিপ্টো আপডেট।
২,টেকনোলজি ও গ্যাজেটস অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের বিশাল সুযোগ। মোবাইল রিভিও,দরকারি অ্যাপ্স,আনবক্সিং।
হেলথ ও ফিটনেস মানুষ স্বাস্থ্য নিয়ে সচেতন, প্রোডাক্ট সেল করা সহজ । ওজন কমানোর ডায়েট,৫ মিনিটে ব্যায়াম।
মোটিভেশন ও লাইফ হ্যাকস এই ভিডিওগুলো দ্রুত ভাইরাল হয় এবং গ্লোবাল ভিউ পাওয়া যায়। সহল ব্যাক্তিদের উক্তি,দৈনন্দিন সমস্যার সহজ সমাধান।
ফ্যাক্টস ও রহস্য মানুষেড় কৌতুহল বেশি থাকায় ওয়াচ টাইম চমৎকার আসে। পৃথিবীর অদ্ভুত স্থান,মহাকাশের রহস্য।

শর্ট ভিডিওর জন্য ১০০% কার্যকরী এসইও (SEO)হ্যাকস

 ইউটিউবে এ শর্ট ভিডিওর জন্য ওষুধ শর্টস ফিট থেকে না বরং ইউটিউব সার্চ থেকেও প্রচুর ভিউ পাওয়া যায়। তাই সঠিক এসইও করা জরুরী ।

টাইটেল অপটিমাইজেশনঃ  শর্টস ভিডিওর জন্য আপনার টাইটেলটি হতে হবে আকর্ষণীয় এবং সংক্ষিপ্ত এবং টাইটেলে অবশ্যই মূল কেওয়ার্ড আর রাখতে হবে।

হ্যাশট্যাগ ব্যবহারঃ টাইটেল এবং ডেসক্রিপশন এর জন্য অবশ্যই #Shorts, #YouTubeShorts এবং আপনার নিশ সম্পর্কিত আরো দুইটি ট্রেন্ডিং হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে ।

ক্যাপশন ও ডেসক্রিপশনঃ আপনি ভিডিওটি কাদের দেখাতে চাচ্ছেন ,এই জন্য আপনাকে ডেসক্রিপশনে  দুই তিন লাইনের সে বিষয়ে লিখে রাখতে হবে,এতে করে ইউটিউব অ্যালগরিদম সহজেই বুঝতে পারে ভিডিওটি কাদের জন্য দেখাবে,

ইউটিউব শর্ট থেকে দ্রুত আয় করার পাঁচটি বিকল্প উপায়   

আপনি যদি ইউটিউবে থেকে দ্রুত আয় করতে চান তাহলে শুধুমাত্র অ্যাডসেন্সের মনিটাইজেশনের ভরসায় বসে থাকলে কখনোই তা করতে পারবেন না। দ্রুত আয় করতে হলে মনিটাইজেশন ছাড়াও  প্রথম দিন থেকে শর্ট ভিডিও ব্যবহার করে আয় করতে পারবেন ।

অ্যাফিলিয়েট মার্কেটিং দিয়ে দ্রুত ইঙ্কাম করা যায়।

আপনি কোন প্রডাক্টের রিভিউ বা ইনফরমেশন ভিডিও দিয়ে শর্ট ভিডিও বানান, যেমন ধরেন আমাজন ,দারাজ বা কোনো অনলাইন কোর্স ইত্যাদি  এরপর ওই কমেন্ট বক্স বা ডেসক্রিপশনে আপনার লিংক দিয়ে দিবেন, সে লিংক থেকে যদি কেউ কেনাকাটা করে তাহলে আপনি সেই পণ্য থেকে কমিশন পাবেন।

স্পন্সরশীপ দিয়ে দ্রুত ইনকাম করা যায়।

আপনার চ্যানেলে যখন ১০ থেকে ২০ হাজার ভিউ হবে তখন দেখবেন বিভিন্ন ব্র্যান্ড তাদের প্রোডাক্ট প্রচারের জন্য আপনাকে টাকা দিবে ।বর্তমানে শর্টস ভিডিওর  ক্ষেত্রে স্পন্সরসিপের চাহিদা অনেক বেশি। 


নিজস্ব প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি দ্রুত ইনকাম করা যায়।

আপনার যদি নিজস্ব কোন ব্যবসা থাকে, সেখানে আপনার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনি আপনার প্রোডাক্ট সার্ভিস বা বিক্রি করতে পারবেন যা থেকে আপনি হাজার হাজার কাস্টমার পেয়ে যেতে পারেন।

অন্য চ্যানেলের বা পেজের ট্রাফিক ড্রাইভ এর কাজ করেও দ্রুত ইনকাম করা যায়।

আপনার যদি নিজের বড় চ্যানেল বা ব্লগ ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেল থাকে আপনি শর্টস ভিডিওর মাধ্যমে সেই সেই প্ল্যাটফর্মের লিংক দিয়ে আপনি সেখানে দর্শকদের নিয়ে যেতে পারবেন, এতে করে আপনার মূল প্লাটফর্মের আয় দ্রুত বৃদ্ধি পাওয়া সম্ভব না থাকে।

ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া 

এছাড়া বিভিন্ন ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হতে পারবেন, তাদের সাথে দীর্ঘমেয়াদি চুক্তি করে নিয়মিত প্রচারে  প্রতি মাসে আপনি নির্দিষ্ট পরিমাণ টাকা আয় করতে পারবেন।

এআই (AI) টুলস ব্যবহার করে প্রতিদিন ১০ টি শর্টস ভিডিও বানানোর উপায় 

নিজের ফেস বা চেহারা না  দেখিয়েও আপনি এআই(AI)  কৃত্রিম বুদ্ধিমত ব্যবহার করে শর্টস ভিডিও বানাতে পারে্ন।

  • ChatGPT চ্যাট জিপিটিকে প্রথমে আপনি বলুন, আপনি যে বিষয়ের উপর ভিডিও বানাতে চান সে বিষয়ে জন্য ১০ টি স্ক্রিপ্ট লিখে দিতে। 
  • ElevenLabs  এ স্ক্রিপ্ট টি  ইলেভেন ল্যাবকে  বা যে কোন ভাল এ আই এর ভয়েস জেনারেটর দিয়ে বাস্তবসম্মত ভয়েসেওভার তৈরি করে নিন ।
  • CapCut/InVideoAI/Canva এই টুলস গুলোতে গিয়ে ভয়েস ওভার আপলোড করলে স্বয়ংক্রিয়ভাবে আপনার ভিডিও ক্লিপ এবং সাইজ সাবটাইটেল তৈরি হয়ে যাবে। 

আপনি যদি প্রতিদিন এভাবে এক ঘন্টা সময় দিয়ে দশটি মানসম্মত শর্ট ভিডিও তৈরি করে সিডিউল করে রাখতে পারবেন, তখন সিডিউল অনুযায়ী এগুলা আপলোড করতে সুবিধা হয়। 

আরো পড়ুনঃ ওয়ার্ডপ্রেস কি? ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে ইনকাম করা যায়।

ভিডিও এডিটিং ও রিটেনশন রেট বাড়ানোর কৌশল

শর্ট ভিডিওর মূল চাবিকাঠি  অডিয়েন্স রিটেনশন, অডিয়েন্স রিটেনশন হলো দর্শক কত সময় ধরে আপনার ভিডিওটি দেখছে । রিটেনশন যত বেশি হবে ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা তত বেশি হবে।

  1. ক্যাপশন বা সাবটাইটেল ভিডিওতে যাহা বলছে স্ক্রিনে  যেন সেই লেখাটি টেক্সট আকারে ভেসে উঠে, অনেক মানুষ স্ক্রিনে লেখা পড়তে খুব পছন্দ করে ।
  2. ফাস্ট কার্ড এডিটিং প্রতি দুই থেকে তিন সেকেন্ড পর পর ভিডিওটির ভিজুয়াল বা অ্যাঙ্গেল পরিবর্তন করতে পারেন, অনেক সময় দেখা যায় এককভাবে ভিডিও চললে দর্শক বোর হয়ে স্ক্রল করে চলে যায় ।
  3. সাউন্ড ইফেক্ট ভিডিও সাউন্ড ইফেক্ট খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটি গুরুত্বপূর্ণ যাতে Whoosh ,Pop, বা Ding এর মতো সাউন্ড ইফেক্ট ব্যবহার করতে পারেন ।
  4. ট্রেনিং মিউজিক, ইউটিউব লাইব্রেরী থেকে ট্রেনিং মিউজিক ব্যাকগ্রাউন্ড এ হালকা সাউন্ড ব্যবহার করলে ইউটিউব এলগরিদম বুস্ট দেয়।

ইউটিউবে এই ভুলগুলো করলে ১ টাকাও আয় হবেনা 

অনেকেই ইউটিউব কঠোর পরিশ্রম করে কিন্তু বিভিন্ন ভুল নিয়মের কারণ ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে পারে না। সচরাচর এই ভুলগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন। 

রি-আপলোড বা কপি পোস্ট টিক টক ইনস্টাগ্রাম বা অন্যের ইউটিউব ভিডিও সরাসরি আপলোড করে ওয়াটারমার্কসহ আপলোড করলে আপনি কোনদিনই মনিটাইজেশন পাবেন না।

মেটাডেটা স্পামিং ভিউ বাড়ানোর চক্করে  করে ডেসক্রিপশনে হাজার হাজার ট্যাগ বা ভুল ভাল কিওয়ার্ড আর লিখবেন না। এতে করে আপনার চ্যানেলটি টার্মিনাল বা ফ্রিজ হয়ে যেতে পারে ।

অসংলগ্ন নিশ অসংলগ্ন ভিডিও আপলোড করা থেকে বিরত থাকবেন , যেমন একদিন রান্নার ভিডিও, পরের দিন গেমপ্লে আর তারপরের দিন বাগানের ভিডিও এরকম করে আপলোড করবেন না, যেকোনো একটি নির্দিষ্ট ক্যাটাগরি নিয়ে কাজ করবেন এতে করে দ্রুত মনিটাইজেশন পাবেন ।

অনবরত সফলতার জন্য বোনাস  টিপস 

ইউটিউব সার্চ থেকে দ্রুত আয় করার জন্য আসল রহস্য লুকিয়ে আছে ধৈর্য এবং ধারাবাহিকতায়, ধারাবাহিকতা বজায় রেখে শর্টস ভিডিও তৈরি করবেন দেখবেন সবকিছুর  সফলতা আসবে। 

বোনাস টিপসঃ

 প্রতিদিন নির্দিষ্ট সময় অন্তত এক থেকে দুইটি শর্টস আপলোড করুন

আপনার চ্যানেলের অ্যানালিটিক্স চেক করে রাখুন, যেন দর্শক কোন সময় সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে ঠিক সেই সময়ে আপনি ভিডিও আপলোড করবেন। 

কমেন্ট সেকশনে দর্শকদের সাথে যোগাযোগ রাখুন, এতে করে  এনগেজমেন্ট বাড়ে।

উপসংহার

২০২৬ সালের এসে আপনি ঘরে বসে শর্টস ভিডিও এর মাধ্যমে পার্ট টাইম বা ফুলটাইম ক্যারিয়ার বলার সুযোগ পাচ্ছেন। আপনি যদি সঠিক পদ্ধতি মেনে এসইউ ফ্রেন্ডলি উপায়ে এবং সঠিক ব্যবহার করে মাত্র এক থেকে দুই তিন মাসের মাথায় আপনার শর্টস চ্যানেলকে একটি লাভজনক আয়ের উৎস হিসেবে পরিণত করতে পারবেন তাই আজই অলসতা কাটিয়ে একটি নিশ সিলেক্ট করেন এবং আপনার প্রথম শর্টস ভিডিও আপলোড করে নিন।

আমি একজন পেশাদার কন্টেন্ট রাইটার এবং ব্লগার। । আমার এই ব্লগের মূল উদ্দেশ্য হলো পাঠকদের কাছে সঠিক, যাচাইকৃত এবং সহজবোধ্য তথ্য পৌঁছে দেওয়া।আমার লেখা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ,তাহলে কমেন্ট করে অনুপ্রেরণা দিবেন আশা রাখছি। বিশেষ করে যারা ঘরে বসে কাজ করতে চান বা ইন্টারনেটের সঠিক ব্যবহার শিখতে চান, তাদের জন্য আমি নিয়মিত গবেষণামূলক আর্টিকেল লিখে থাকি। আমার লেখা আপনার উপকারে আসলে আমার পরিশ্রম সার্থক হবে।"


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

bosontobouryনীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Tania Akter
Tania Akter
একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ও অর্ডিনারি আইটির শিক্ষার্থী। তিনি অনলাইন ইনকাম, ব্লগিং, SEO ও টেকনোলজি নিয়ে নিয়মিত লেখালেখি করেন। ২ বছরের অভিজ্ঞতায় তিনি শিক্ষার্থীদের অনলাইনে সফল হতে সহায়তা করে যাচ্ছেন।