ওয়ার্ডপ্রেস কি? ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে ইনকাম করা যায়।

 

ওয়ার্ডপ্রেস হলো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওপেন সোর্স কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এটি ব্যবহার করে আপনি কোডিং জ্ঞান ছাড়াও খুব সহজে ওয়েবসাইটে ব্লগ বা ই-কমার্স তৈরি করতে পারবেন। এর জনপ্রিয়তা প্রমাণস্বরূপ দেখা যায় এটি বর্তমান বিশ্বের প্রায় ৪৩ %  ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা।



ওয়ার্ডপ্রেস দিয়ে বিভিন্ন মাধ্যমে কিভাবে হাজার হাজার ডলার ইনকাম করা যায় ।আজ এই আর্টিকেলের মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। 

সূচিপত্রঃ ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে ইনকাম করা যায় সে বিষয়ে জানবো।

ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট শুরু করতে কি কি প্রয়োজন ?

  • ওয়ার্ডপ্রেস এ ওয়েবসাইট শুরু করতে প্রথমত তিনটা জিনিস প্রয়োজন হয়।এই তিনটা জিনিস থাকলে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট শুরু করা সহজ হয়। যেমন:
  1. আইডিয়া :আপনার একটা আইডিয়া থাকা লাগবে ,আপনি কি নিয়ে সাইট বানাবেন? সে সম্পর্কে আপনার প্রোপারলি একটা আইডিয়া থাকা দরকার ।
  2. ডোমেন নেম:দ্বিতীয়ত হচ্ছে ডোমেন নেম মানে আপনি যে ওয়েবসাইটে কাজ করবেন সে ওয়েবসাইটের নির্দিষ্ট একটা নামের দরকার হয় এটাকে বলে ডোমেন নেম ।  যেমন www.yourname.  com এরকম হয় ।
  3. হোস্টিং: হোস্টিং হচ্ছে  আপনি যেখানে আপনার সাইটের সকল তথ্য, ছবি একটি নির্দিষ্ট ফাইলে জমা রাখবেন। এই নির্দিষ্ট একটা ফাইলকে বলে হোস্টিং।

Wordpress.org / wordpress.com এর মধ্যে কোনটি সেরা 

  • Wordpress.org / wordpress.com এ দুটি নিয়ে অনেকেই বিভ্রান্তিতে পড়েন। যে কোনটা নিয়ে কাজ করলে ভালো হয় । কোনটা নিয়ে কাজ করলে ভালো হয় না ।তাই আজকে দুটি বিষয় ক্লিয়ার করা হলো প্রথমটা হলো। 
  1.  Wordpress.org  আপনি আপনার পছন্দ মতন হোস্টিং কিনে ব্যবহার করতে পারবেন, এখানে আপনি যেকোন থিম বা প্লাগিন ব্যবহার করতে পারবেন এবং এর  নিয়ন্ত্রণ সম্পূর্ণ আপনার হাতে থাকবে । কেননা এটা আপনি টাকা দিয়ে কিনে নিয়েছেন। তাই আপনার হাতে এর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। 
  2. Wordpress.com এটি একটি এমন সার্ভিস এইখানে আপনাকে কোনো হোস্টিং  কিনতে হবে না। এটা আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন কিন্তু এটা ব্যবহারে আপনার উপর  অনেক সীমাবদ্ধতা থাকবে এবং প্রফেশনাল ফিচার ব্যবহার  করার জন্য অনেক বেশি টাকা খরচ করতে হবে।  

ব্লগিং ও বিজ্ঞাপন দিয়ে ওয়ার্ডপ্রেসে ইনকাম

ওয়ার্ডপ্রেস ইনকাম করার সবচেয়ে জনপ্রিয় উপায় হলো ব্লগিং করা। আপনার পছন্দের যে কোন একটা বিষয়ে যেমন (রান্না, ভ্রমণ, প্রকৃতি, শিক্ষা, ইতিহাস-ঐতিহ্য )ইত্যাদি  যে কোনো একটা বিষয়ে একটি ব্লগ সাইট বানিয়ে রাখতে পারেন। সে ব্লগিং সাইডে ভালো মানের ব্লগ ভিডিও বানিয়ে পোস্ট করতে পারেন বা আর্টিকেল লিখে রাখতে পারেন । যখন সেখানে প্রচুর ভিউ আসবে তখন এডসেন্সের মাধ্যমে বা অন্য নেটওয়ার্কের মাধ্যমে বিভিন্ন বিজ্ঞাপন দিয়ে আয় করতে পারবেন ।

থিম ও প্লাগিন ডেভেলপমেন্ট  দিয়ে ওয়ার্ডপ্রেসে ইনকাম

আপনার যদি থিম বিষয়ে ভালো ডিজাইন সেন্স থাকে, তবে আপনি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে একটি প্রিমিয়াম  থিম তৈরি করে রাখতে পারেন। একটি ভালো মানের থিম, থিম ফরেস্টের (Themeforest) মতো সাইটে আপলোড করে রাখলে সারা জীবন সেটি থেকে প্যাসিভ ইনকাম হয়।

আরো পড়ুনঃ ঘরে বসে অনলাইনে প্রতিদিন হাজার হাজার টাকা ইনকামের উপায়।

ওয়ার্ডপ্রেস এর কার্যক্ষমতা বাড়াতে এ প্লাগিন ব্যবহার করা হয় ,আপনি যদি php জাভাস্ক্রিপ্ট জানেন তবে নতুন কোন সমস্যা সমাধান দেয় এমন সব প্লাগিন তৈরি করতে পারেন। এই প্লাগিনগুলো  অনলাইনের ই-কমার্স সাইট মার্কেটে (CodeCanyon) বিক্রি করেও প্যাসিভ ইনকাম করা যায় । 

এখানে ThemeForest এর সফল থিমের সেলস  স্ট্যান্ট দেওয়া হলো

ইনকামের উপায় স্কীল লেভেল ইনকামের ধরণ
ব্লগিং + অ্যাডস মাঝারি প্যাসিভ
থি্ম/প্লাগিন উচ্চ প্যাসিভ
ফ্রিল্যান্সিং মাঝারি-উচ্চ অ্যাকটিভ
মেইন্টেন্যান্স মাঝারি রেকারিং

ফ্রিল্যান্সিং করে ওয়ার্ডপ্রেসে ইনকাম

আপওয়ার্ক , ফাইবার বা ফ্রিল্যান্সার ডটকম এর মতো প্লাটফর্মে ওয়ার্ডপ্রেস ডেভলপার ডিজাইনার হিসেবে কাজ করা । আপনি সরাসরি বিদেশি ক্লায়েন্টদের প্রজেক্টে কাজ করে হাজার হাজার ডলার আয় করতে পারবেন।

 মার্কেট প্লেসের বাইরেও ফেসবুক, লিংকডইন বা নিজেদের ওয়েবসাইটের মাধ্যমে ক্লায়েন্ট খুঁজে তাদের কাজ করে দিয়ে বিভিন্ন এমাউন্টের টাকা চার্জ করে ইনকাম করা যায় ।

এখানে নির্দিষ্ট কোন বেসিক পে সিস্টেম নেই, আপনি যত বেশি কাজ করবেন এবং যত বড় প্রজেক্ট এর কাজ সম্পন্ন করবেন তত আপনার ইনকাম বাড়বে ।ফ্রিল্যান্সিং এর সবচেয়ে সুবিধা হলো এখানে আপনি স্বাধীন,আপনার ইচ্ছামতো আপনি কাজ করবেন ,এবং কতটুকু কাজ করবেন তা সম্পুর্ন আপনার হাতে থাকবে।

কাস্টমাইজেশন সেবা দিয়ে ওয়ার্ডপ্রেসে ইনকাম

 কাস্টমাইজেশন সেবা বলতে বুঝায় একটি তৈরি করা থিম বা ডিজাইনকে ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী আপনি পরিবর্তন ও পরিমার্জন করে দিয়ে একটি ওয়েবসাইট করিয়ে দেওয়া ।

আরো পড়ুনঃ প্রতিদিন ৩০০ থেকে ৪০০ টাকা ইনকাম করে পেমেন্ট নিন বিকাশে।

বর্তমানে সবাই আমরা সব কিছু শর্টকাটে পেতে পছন্দ করি। সময় নষ্ট করতে চাই না। তাই অনেক ক্লাইন্ট কোডিং ওয়েবসাইট বানাতে চায় না । কারণ তাতে সময় ও খরচ অনেক বেশি হয় ,তারা চান একটি নির্দিষ্ট ভালো থিম কিনে সেটাকে দ্রুত নিজের মত করে সাজিয়ে নিতে । আপনি যদি একজন ওয়ার্ডপ্রেস এক্সপার্ট হয়ে থাকেন তাহলে আপনি এই সেবা দিয়ে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে প্রচুর আয় করতে পারবেন ।

 অ্যাফিলিয়েট মার্কেটিং দিয়ে ওয়ার্ডপ্রেসে ইনকাম

অন্য কোন কোম্পানির পণ্য আপনার ওয়েবসাইটের মাধ্যমে প্রচার করে বিক্রি করে দেওয়াকে  অ্যাফিলিয়েট মার্কেটিং বলে । যেমন ধরেন আপনি অনলাইনে একটি ব্লগের মাঝখানে একটি কোম্পানীর পণ্যের ভালো রিভিউ দিলেন এবং আপনার অ্যাফিলিয়েট লিংক দিলেন । ওই রিভিউ দেখে সেখান থেকে যদি কেউ পণ্য ক্রয় করে , সেখান থেকে  একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আপনাকে দেওয়া হবে ,তাকে  অ্যাফিলিয়েট মার্কেটিং বলে। বর্তমানে  অ্যাফিলিয়েট মার্কেটিং খুবই জনপ্রিয় এবং সহজ।

 ই-কমার্স সাইট তৈরি করে ওয়ার্ডপ্রেসে ইনকাম

ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আপনি নিজেই ই-কমার্স সাইট তৈরি করে নিজের পণ্য নিজেই বিক্রি করতে পারবেন । আপনি যেকোনো প্রোডাক্ট নিয়ে নিজেই বিজনেস শুরু করতে পারবেন। যেমন  যেমন কাপড় ,গেজেট বা ডিজিটাল পণ্য ইত্যাদি সরাসরি কাস্টমারের কাছে বিক্রি করতে পারবেন ই-কমার্স সাইট থেকে । 

 বর্তমানে শহরের পাশাপাশি গ্রামে থেকেই বিভিন্ন  কাচা পণ্য যেমন মাছ, মাংস্‌ ,তরী তরকারি  ও বিভিন্ন মসলাদি ,ঘী দেশি হাস মুরগীর ডিম ইত্যাদি  ই-কমার্স সাইট থেকে  প্রচুর পরিমানে বিক্রি করে থাকে।

ওয়ার্ডপ্রেস পরামর্শ বা কোচিং 

আপনার যদি ভালো অভিজ্ঞতা থাকে তাহলে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে পরামর্শ বা কোচিং সেন্টার চালু করতে পারেন। এসব বিষয়ে ভিডিও বানিয়ে স্টুডেন্টদের কাছে বিক্রি করতে পারেন ।

ওয়ার্ডপ্রেসের জন্য প্রচুর আর্টিকেলের প্রয়োজন হয় । নির্দিষ্ট ফি এর মাধ্যমে স্টুডেন্টদের আর্টিকেল লেখা শিখাতে পারেন ও কিভাবে(seo) এসইউ রেংকিং  করতে হয় শিখাতে পারেন। আপনার লেখা আর্টিকেল  অনলাইনে বিক্রি করেও ইনকাম করতে পারবেন। 

ওয়ার্ডপ্রেস সাইট মেইনটেনান্স 

অনেক বড় বড় কোম্পানি আছে যাদের ওয়ার্ডপ্রেস সাইট দেখাশোনা করার সময় থাকেনা। তখন তারা অভিজ্ঞতা সম্পন্ন লোক আলাদা নিয়োগ করে থাকে । যেমন ধরেন তাদের ওয়েবসাইটের ব্যাকআপ নেওয়া, সিকিউরিটি আপডেট করা এবং ছোটখাটো বাগ ফিক্স করে দেওয়ার দায়িত্ব নিতে পারে এমন কাউকে তারা মান্থলি মেনটেনেন্স প্যাকেজ অফার করে থাকে । আপনার এরকম অভিজ্ঞতা থাকলে আপনিও ওয়ার্ডপ্রেস সাইট মেনটেনেন্স এর দায়িত্ব নিয়ে ইনকাম করতে পারেন।

শেষ কথা্‌, ওয়ার্ডপ্রেস দিয়ে ইনকাম

ওয়ার্ডপ্রেস দিয়ে আয় করা রাতারাতি সম্ভব না , এর জন্য আপনাকে প্রথমে কাজগুলো ভালোভাবে শিখতে হবে এবং সে অনুযায়ী ধৈর্য ধরে নিয়মিত পরিশ্রম করে যেতে হবে । আপনি যদি এসইও বা কন্টেন রাইটিং এ দক্ষ হতে পারেন তবে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আপনার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে।


আমি একজন পেশাদার কন্টেন্ট রাইটার এবং ব্লগার। । আমার এই ব্লগের মূল উদ্দেশ্য হলো পাঠকদের কাছে সঠিক, যাচাইকৃত এবং সহজবোধ্য তথ্য পৌঁছে দেওয়া।আমার লেখা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ,তাহলে কমেন্ট করে অনুপ্রেরণা দিবেন আশা রাখছি। বিশেষ করে যারা ঘরে বসে কাজ করতে চান বা ইন্টারনেটের সঠিক ব্যবহার শিখতে চান, তাদের জন্য আমি নিয়মিত গবেষণামূলক আর্টিকেল লিখে থাকি। আমার লেখা আপনার উপকারে আসলে আমার পরিশ্রম সার্থক হবে।"

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

bosontobouryনীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Tania Akter
Tania Akter
একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ও অর্ডিনারি আইটির শিক্ষার্থী। তিনি অনলাইন ইনকাম, ব্লগিং, SEO ও টেকনোলজি নিয়ে নিয়মিত লেখালেখি করেন। ২ বছরের অভিজ্ঞতায় তিনি শিক্ষার্থীদের অনলাইনে সফল হতে সহায়তা করে যাচ্ছেন।