তাল খাওয়ার সময় ,পুষ্টিগুণ,উপকারিতা ও বিভিন্ন রকম রেসিপি

তালগাছ ভারতীয় উপমহাদেশের একটি জনপ্রিয় গাছ। যদিও এর আদি নিবাস নিয়ে সঠিক কোন তথ্য নাই, অনেকে বলেন এর আদি নিবাস  দক্ষিণ-পূর্ব এশিয়া জুড়ে,আবার কেউ বলেন  মধ্য আফ্রিকা। তাল গাছের ফল খাওয়া থেকে শুরু করে সমস্ত অঙ্গই সেই  কিছু না কিছু কাজে ব্যবহার করা হয়।

তাল-খাওয়ার-সময়-পুষ্টিগুণ


তাল আদিকাল থেকে বাংলাদেশের লোকসংস্কৃতির সাথে জড়িত আছে । আজকে আমরা  এই আর্টিকেলের মাধ্যমে তালের পুষ্টিগুণ , স্বাস্থ্য উপকারিতা , খাওয়ার সময় ও সুস্বাদু বিভিন্ন রকম রেসিপি নিয়ে বিস্তারিত আলোচনা করব ।

সূচিপত্রঃ তাল সম্পর্কে বিস্তারিত আলোচনা

তালের পরিচিতি ও বাংলা সংস্কৃতিতে তালের অবস্থান 

বাংলাদেশের খাদ্য সংস্কৃতির সাথে তালের সম্পর্ক ওতপ্রোত ভাবে জড়িত। বাংলাদেশ খাদ্য সংস্কৃতিতে তাল বিভিন্ন রকমের খাওয়া হয় । কচি তালের শ্বাস থেকে শুরু করে পাকা তালের বীজ পর্যন্ত খাওয়ার প্রচলন রয়েছে। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় খাবার হচ্ছে কচি তালের শাঁস, যাকে তালশাস বা তালের আষাঠি বলা হয়। তালশাষ সাধারণত আষাঢ় মাসে খাওয়া হয়। 

পাকা তালের রস দিয়ে পায়েস, বিভিন্ন রকম পিঠাপুলি সেই আদি যুগ থেকেই বাংলাদেশে খাওয়া প্রচলন রয়েছে। পাকা তালের বীজ রেখে দিলে বীজ মধ্যস্থ শ্বাস তালের আঁটিতে পরিণত হয। গাছের কান্ড থেকে রস সংগ্রহ করে তা থেকে গুড়, পাটালি ও তাল মিছরি তৈরি করা হয়। তাল মিছরি একসময় বাংলার প্রতিটা ঘরেই পাওয়া যেতো,কিন্ত কালের বিবর্তনে এখনকার সময় প্রায় হারিয়ে যাচ্ছে।  এছাড়াও তালের রসকে তাড়ি বা মদ তৈরি করে ও খাওয়ার প্রচলন রয়েছে গ্রাম অঞ্চলে।

এছাড়াও তালগাছের আরেকটি বড় গুণ হলো, এই গাছের বিভিন্ন অংশ দিয়ে বিশেষ করে তালের পাতা দিয়ে, বিভিন্ন রকম জিনিস তৈরি করা হয়। যেমন তালপাতা দিয়ে ঘর ছাওয়ায় হয় ,তাল পাতা দিয়ে হাত পাখা তৈরি করা হয়, তালপাতা দিয়ে চাটাই ,মাদুর তৈরি করা হয় ।

এছাড়াও বাংলাদেশের লোকজ ও লেখার সংস্কৃতির সাথে সেই আদিকাল থেকে তালপাতার একটা সম্পর্ক রয়েছে, যেমন আগেকার দিনে বর্তমানের মত আধুনিক জিনিসপত্র, লেখার জন্য খাতা-কলম বাহির হওয়ার আগে , তখন তালপাতায় আকার পট , লেখার পুতি ও কুণ্ডলী এসব সামগ্রী তৈরি করা হয়। তাল গাছের নিচের অংশ দিয়ে নৌকা তৈরি করা হয়। যাকে ডিঙ্গি নৌকা বা কোন্দা নামেও ডাকে। এছাড়াও তাল গাছ ঘর বাড়ি তৈরিতে বেশ কাজে লাগে।

তালের পুষ্টি উপাদান ও ক্যালরি মান 

তাল অত্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ একটি ফল। তালে রয়েছে ভিটামিন এ বি ও সি ,জিংক ,পটাশিয়াম ,আয়রন ও ক্যালসিয়াম। অবশ্যই তালের পুষ্টিগুণ কাঁচা ও পাকা অবস্থায় পরিবর্তন হয়। এছাড়াও রয়েছে অনেক খনিজ উপাদান ও  অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান।প্রতি ১০০ গ্রাম পাকা তালে কি পরিমাণ পুষ্টি উপাদান থাকে তা একটা ছকের মাধ্যমে দেওয়ার চেষ্টা করলাম।

পুষ্টি উপাদান পরিমাণ (প্রতি ১০০ গ্রাম পাকা তাল)
শক্তি ৮৭-৯০ কিলোক্যালরি
জলীয় অংশ ৭৭-৭৮ গ্রাম
কার্বোহাইড্রেট ২১-২২ গ্রাম
খাদ্য ফাইবার ১,৫ গ্রাম
প্রোটিন ০,৮ গ্রাম
ফ্যাট ০,১ গ্রাম
ক্যালসিয়াম ২৭ মিলিগ্রাম
ফসফরাস ৩০ মিলিগ্রাম
আয়রন ১,২ মিলিগ্রাম
ভিটামিন সি ৫ মিলিগ্রাম
ভিটামিন বি কমপ্লেক্স পর্যাপ্ত পরিমাণ


তাল খাওয়ার সঠিক সময় ও নিয়ম

তাল খাওয়ার জন্য একটা  সঠিক সময় রয়েছে, তাল কাঁচা অবস্থায় এক সময়ে খাওয়া হয় আবার পাকা অবস্থায় আরেক সময় খাওয়া হয় । তবে অনেকেই পাকা তালের থেকে কচি তালের শাঁস খেতে পছন্দ করে। এই কচি তালের জলীয় অংশকে বলা হয় তালশাঁস আবার অনেক জায়গায় একে তালের আষাঢ়ী নামেও ডাকা হয় । একে তালের আষাঢ়ী নামে ডাকার কারণ হচ্ছে ,এই কচি তালের অংশ শুধুমাত্র আষাঢ় মাসেই খাওয়া হয় । আষাঢ় মাসের পর এই তালের ভিতরে আর কচি জলীয় অংশগুলো থাকে না, তখন শক্ত হয়ে যায়।

পাকা তাল খাওয়ার সঠিক সময় হচ্ছে ভাদ্র মাস। বাংলাদেশে ভাদ্র মাসে গরমে তাল পাকা শুরু হয়, এই কারণে ভাদ্র মাসকে বলা হয় তালপাকার গরম । পাকা তাল খাওয়ার নিয়ম হচ্ছে পাকা তাল হাতে চিপে বা কচলিয়ে তালের রস বাহির করে নিয়ে এর থেকে পানির অংশটুকু ছেঁকে ফেলে দিয়ে শুধু তালের পাল্প টুকু নিয়ে রান্না করে বা বিভিন্ন রকম পিঠা তৈরি করে খেতে হয়। কোন অবস্থাতেই তালের  পাল্পগুলো কাঁচা অবস্থাতেই খাওয়া উচিত নয়। আবার এমন নয় যে আপনি শুধু ভাদ্র মাসে তাল পাকে বলে শুধু ভাদ্র মাসেই পাকা তাল  খেতে হবে। আপনি ইচ্ছা করলে পাকা তাল থেকে রস সংগ্রহ করে ফ্রিজে রেখে সারা বছর তালের পায়েস পিঠাপুলি ও তৈরি করে খেতে পারবেন। 

মোট কথা হচ্ছে, তাল  গাছের সাধারণত ফাল্গুন, চৈত্র মাসে ফুল আসে ,আষাঢ় মাসে এই থেকে মাঝারি আকার ধারণ করলে কচি তালের শ্বাস খাওয়া হয় এবং ভাদ্র মাসে তাল পাকা শুরু করে তখন সেই পাকা  তালে পাকা রস দিয়ে আপনি বিভিন্ন রকম রেসিপি তৈরি করে খেতে পারবেন। তবে একটা কথা সবসময় মনে রাখবেন ,যেকোনো খাবারই অতিরিক্ত খেলে নানারকম সমস্যা হয়।তালের ক্ষেত্রেও একই কথা । তাল অতিরিক্ত না খাওয়াই ভালো।

তালের অসাধারণ স্বাস্থ্য উপকারিতা 

বাংলাদেশের খাদ্য সংস্কৃতি বা আদিকাল থেকে খাওয়ার নীতি অনুযায়ী তাল খেতে হবে বিষয়টি কিন্তু এমন না। তালের রয়েছে অসাধারণ স্বাস্থ্য উপকারিতা , তাল মানুষের শরীরে এর জন্য বিভিন্ন রকম উপকার করে থাকে। বিশেষ করে কাঁচা তাল ও পাকা তাল উভয়ই মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখে। 

  1. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিঃ মানব দেহের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে হলে ভিটামিন সি ও ভিটামিন বি সমৃদ্ধ খাবার খাওয়া ভালো । এর মধ্যে তালে রয়েছে  ভিটামিন সি ও ভিটামিন বি কমপ্লেক্স। ভিটামিন সি ও ভিটামিন বি  কমপ্লেক্স মানব দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
  2. পাচনতন্ত্র ও কোষ্ঠকাঠিন্য দূরীকরণঃ যাদের পেটে কোষ্ঠকাঠিন্য ও অম্বলের সমস্যা রয়েছে, তারা তালের সিজনে তাল খেতে পারেন, তালে থাকা ফাইবার অন্ত্রের নড়াচড়া বাড়িয়ে মানব দেহের পেটের কোষ্ঠটকাঠিন্য সমস্যা দূর করে ।
  3. হাড় ও দাঁতের শক্তি বৃদ্ধিঃ  ক্যালসিয়াম ও ফসফরাস  মানুষের হাড় ও দাঁতকে মজবুত করে এবং মানুষের বয়স বৃদ্ধি পেলে হারের যে ক্ষয় রোগ হয় সেই রোগ প্রতিরোধ করে। ক্যালসিয়াম সমৃদ্ধ যত খাবার আছে তাদের সাথে তাল অ্যাড করতে পারেন।
  4. এন্টিঅক্সিডেন্ট গুণাবলীঃ তাল এমন একটি ফল যাতে রয়েছে প্রচুর পরিমাণ এন্টিঅক্সিডেন্ট গুণাবলী। তালে উপস্থিত এন্টিঅক্সিডেন্ট বা ফ্ল্যাভোনয়েড ও পলিফেনল শরীরের ডি ফ্রি রেডিক্যাল নষ্ট করে ক্যান্সারের ঝুঁকি কমায় এবং কোষের ক্ষয় রোধ রোগে বিশেষ ভূমিকা রাখে ।
  5. ত্বকের যত্ন ও উজ্জ্বলতাঃ আগেই বলেছিলাম তালে রয়েছে প্রচুর পরিমাণ এন্টিঅক্সিডেন্ট, এই এন্টিঅক্সিডেন্ট ত্বককে রাখে আদ্র, মুখের ব্রণ দূর করে এবং বয়সের ছাপ প্রতিরোধ করে। 
  6. লিভার সুরক্ষাঃ লিভার সুরক্ষা রাখতে তালের ভূমিকা রয়েছে প্রচুর । তাল খেলে মানব শরীরের থেকে টক্সিন বা ক্ষতিকর উপাদান বের করে লিভারকে সুস্থ রাখতে বেশ ভূমিকা রাখে।

কচি তালের শাঁস ও পাকা তালের উপকারিতার পার্থক্য

তাল এমন একটি ফল যেটা কাচা অবস্থায় খেলে একরকম  পুষ্টি পাওয়া যায় আবার পাকা অবস্থায় খেলে আরেকরকম পুষ্টি পাওয়া যায়। যেই অবস্থাতেই খাওয়া হয়না কেন সেই অবস্থাতেই আমাদের শরিরে উপকারে আসে।

  •  কচি তালের শাঁসঃ তালের শাঁসে যে জলীয় অংশ রয়েছে তা খেলে ডাবের মত উপকার পাওয়া যায় অর্থাৎ পানি শূন্যতা দূর করে। কচি শাঁসে ক্যালরির পরিমাণ রয়েছে কম, যা ওজন কমাতে সাহায্য করে । এছাড়াও কচি তালের শাঁস খেলে লিভার ও পাকস্থলী ঠান্ডা রাখে। এছাড়াও আমাদের উচিৎ সব ফলের সিজনে সব ধরনের ফল খাওয়া।
  •  পাকা তালঃ আর অন্যদিকে পাকা তালের শাঁসে রয়েছে ভিটামিন ও প্রোটিনের ভরপুর । পাকা তাল উচ্চ ক্যালোরি ও শর্করা যুক্ত হওয়ায় এটি মানবদেহের শক্তি বাড়াতে সাহায্য করে এবং রক্তস্বল্পতা দূর করতে ভূমিকা রাখে। তাল পাকা অথবা কাচা খাওয়ার পার্থক্য যেমনই হোক ,দুইটাই আমাদের শরিরে জন্য উপকারী।


তালের রস নিষ্কাশন ও তেতো ভাব দূর করার কৌশল

তাল থেকে রস বের করে নিয়ে এর তেতো ভাব দূর করা, এই কাজটা বর্তমান সময়ে মানুষের কাছে একটু কঠিনই লাগে। কিন্তু আগেকার যুগের মানুষের কাছে এই সমস্ত কাজ করা এত কঠিন মনে হতোনা।কেননা গ্রামের মানুষ এই কাজটা প্রতিবছর তালের সিজনে করে থাকতো। আবার বর্তমানে অনেকেই জানেনা যে কিভাবে তাল থেকে রস বের করতে হয় এবং এই রস  থেকে  কিভাবে তালের তেতো ভাব দূর করতে হয়।

তালের রস বাহির করার সহজ পদ্ধতিটি হলঃ পাকা তাল ধুয়ে উপরের কালো খোসাটি ছাড়িয়ে নিয়ে একটি পাত্র তালটাকে ভেঙ্গে আঠিগুলো আলাদা করে পানিতে ভিজিয়ে রাখতে হবে।তারপর অন্য একটি পাত্রে একটা করে আঁটি নিয়ে ভালো করে হাত দিয়ে চটকে নিয়ে তালের রসগুলো বাহির করে নিতে হবে । এভাবে অল্প অল্প করে পানি দিয়ে কয়েকবারে রস বাহির করতে নিতে হবে।পরবর্তিতে পরিস্কার গামছা বা পাতলা কাপড়ের মধ্যে আস্তে করে তালের রস ঢেলে নিয়ে পানি ফেলে দিয়ে ঘন তালের কাথটুকু চামিচের মাধ্যমে তুলে নিতে হবে।


তাল-খাওয়ার-সময়-পুষ্টিগুণ


 এছাড়াও অন্য আরেকটি পদ্ধতি  হলো বাঁশের চালনি ,গ্রেটার বা ছিদ্রযুগের স্টিলের ডিসের উপর রেখে তালের রস বাহির করতে নিতে হবে। এভাবে তাল থেকে রস বাহির করলে অতিরিক্ত পানি ব্যবহার করার প্রয়োজন হয় না। এর জন্য পানি বাহির করার জন্য আলাদা এক্সট্রা ছাকাছাকির ঝামেলা পোহাতে হয়না।

তালের তেতো ভাব দূর করার উপায়ঃ অনেক সময় দেখা যায় তালের সামান্য তেতো ভাব থাকে, এটি দূর করতে হলে তালের রস বা নির্যাতটি  একটা পাতলা সুতি কাপড়ের তালের কাথটুকু  ঢেলে নিতে হবে।  কাপড়টিকে ১/২ ঘন্টা বেধে রেখে ঝুলিয়ে রাখতে হবে। এতে করে তালের সমস্ত ও পানিগুলো পড়ে যাবে,  এর ফলে তালের অতিরিক্ত পানিগুলোর সাথে তেতো ভাব গুলো পড়ে যাবে। এখন আপনি তালের এই রস বা কাথ দিয়ে যেকোনো রেসিপি অনায়েসে তৈরি করে খেতে পারবেন।

তালের আধুনিক রেসিপি 

তালের রস দিয়ে বিভিন্ন রকমের খাবার রেসিপি তৈরি করা হয়ে থাকে আগের যুগ থেকেই । বাংলা সংস্কৃতিতে তালের বিভিন্ন রকম পিঠা-পুলি, পায়েস রান্না করে খাওয়া হয় , এখন বর্তমানেও তাল দিয়ে বিভিন্ন রকম আধুনিক পদ্ধতিতে খাবার তৈরি করা হয়ে থাকে , যেমন তালের কেক, পুডিং ইত্যাদি তৈরি করা হয় । আমি আমার সাধ্যমত চেষ্টা করলাম এখানে তালের কয়েকটি রেসিপি দেওয়ার জন্য।

তালের ঐতিহ্যবাহী সাবুদানার পায়েসঃ এক কাপ তালের ঘন রস ,এক লিটার দুধ, ৫০ গ্রাম সাবুদানা, মিষ্টির পরিমাণ অনুযায়ী চিনি ,নারিকেল কোরা এক কাপ নারিকেল কোড়ানো,লবণ এক চিমটি, এর সাথে ইচ্ছা করলে আপনি কাজু কিসমিস অ্যাড করতে পারেন, একটা তেজপাতা ,ও দুইটা এলাচ।


তাল-খাওয়ার-সময়-পুষ্টিগুণ


প্রস্তুত প্রণালীঃ শুরুতেই তালের ঘন রসটাকে জাল দিয়ে ফুটিয়ে নিবেন। একটা বাটিতে সাবুদানা গুলো ভালো করে ধুয়ে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবেন। তারপর অন্য একটি পাত্রে দুধ নিবেন । দুধের মাঝে তেজপাতা এলাচ হালকা লবণ ও পরিমাণ মতো চিনি দিয়ে দুধটা কয়েকবার ফুটিয়ে  নিবেন। ফুটন্ত দুধে আগে থেকে ভিজিয়ে রাখা সাবুদানা গুলো দিয়ে সিদ্ধ করে নিবেন। সাবুদানা সিদ্ধ হয়ে গেলে তালের রসটুকু দিয়ে ঘন করে রান্না করে নিবেন । নামানোর আগে নারকেল কোড়া,কাজু কিসমিস দিয়ে উপরে ভালো করে নারিয়ে মিশিয়ে নিয়ে নামিয়ে নিবেন। তারপর গরম বা ঠান্ডা যেভাবে ইচ্ছা খেতে পারেন,  ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে তালের পায়েস খেতেই ভালো লাগে।

তালের পিঠাঃ তালের পিঠা বানানোর জন্য লাগবে তালের ঘন রস, চালের গুড়া, চিনি, সামান্য লবণ , পানি ও নারকেল কোরা 

প্রস্তুত প্রণালীঃ একটা পাতিলে চালের গুড়া ,সামান্য লবণ , চিনি , তালের রস ও পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে মিশিয়ে বেটার তৈরি করে নিবেন । যেভাবে তেলের পিঠা বানানোর বেটার তৈরি  হয় ঠিক সেভাবে করে নিবেন । তারপর ১০ মিনিট রেষ্টে রেখে দিবেন। পরে একটা কড়াইতে বেশি করে তেল দিয়ে একটা একটা করে পিঠা বানিয়ে নিবেন।গরম গরম পিঠাগুলো খেতে দারুন লাগে।

তালের কেকঃ তালের কেক বানানোর জন্য লাগবে তালের ঘন রস ১/২ কাপ , ময়দা ১ কাপ , ডিম ২টি, চিনি ৩/৪ কাপ , সয়াবিন তেল বা মাখন এ১/২কাপ , বেকিং পাউডার এক চামচ , স্বাদের জন্য সামান্য লবণ, গুড়া দুধ ২ টেবিল চামচ ।

প্রস্তুত প্রণালীঃ তালের কেক বানানোর জন্য শুরুতে আপনাকে ডিমের সাদা অংশ একটা বাটিতে বিট করে ফোম তৈরি করে নিতে হবে , বিট করা হয়ে গেলে এর মাঝে  কুসুম ও চিনি দিয়ে আবারও বিট করে নিতে হবে । তারপর এই বেটারের  মাঝে তেল অথবা মাখন ও তালের রস যোগ করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অন্য একটা বাটিতে ময়দা, সামান্য লবন , বেকিং পাউডার ও গুড়া দুধ একসাথে চেলে নিতে হবে। তারপর এই ময়দার মিশ্রণটা আগে বিট করে রাখা ডিমের মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে কেকের বেটার তৈরি করে নিতে হবে।

এখন আপনি যদি এই কেকটা ওভেনে তৈরি করতে চান , তাহলে বাটিতে  বেটার ঢেলে ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ৩৫/৪০ মিনিট বেক করলেই হয়ে যাবে কেক। আর যদি চুলায় করতে চান তাহলে কড়াইতে বালি গরম করে ওই উত্তপ্ত বালিতে কেকের বাটিটা বসিয়ে দিয়ে ৪৫ মিনিট বেক করুন।ব্যাস তৈরি হয়ে গেল মজাদার তালের কেক।

তাল সংরক্ষণের সঠিক পদ্ধতি

তাল যদিও স্বল্প মেয়াদের একটি ফল , কিন্তু সঠিক পদ্ধতিতে সংরক্ষণ করলে এই তাল সারা বছর খাওয়া যায়। আগেকার যুগে তাল সাধারণত ভাদ্র আশ্বিন মাসে খাওয়া হত। কারণ এই সময় তালপাকা  শুরু হতো ,তাই এই সময়টাতেই  তালের রস খাওয়ার সময় ছিল । কিন্তু কালের পরিক্রমায় ফ্রিজিং পদ্ধতির জন্য অনেক খাবারই সংরক্ষণ করে রেখে অনেক দিন ধরে খাওয়া যায় । সেরকম তালের রসও ফ্রিজিং করে রেখে দিলে অনায়েসে কয়েক মাস ভালো থাকে। পরে তালের রস যে কোন সময় ফ্রিজ থেকে বাইর করে পিঠা বা পায়েস রান্না করে খাওয়া হয় যায় ।

আরো পড়ুনঃ দেশীও ফল আমড়ার পুষ্টিগুণ, উপকারিতা ও জনপ্রিয় রেসিপি

এইজন্য তালের রস ফিজিং করতে হলে শুরুতে আপনাকে তালের নির্যাস বের করে জ্বাল ছাড়া অথবা হালকা জ্বাল দিয়ে প্লাস্টিকের এয়ারটাইট বক্স বা জিপলক ব্যাগে ভরে  ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। পরে আপনি যেকোনো একসময় যখন তালের রসের কোন রেসিপি তৈরি করবেন তখন এক থেকে দুই ঘন্টা আগে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে বরফ গলিয়ে  নিবেন।

আরো একটি পদ্ধতি হচ্ছে ,সেটি হল আইস কিউব  ট্রে পদ্ধতি। এই পদ্ধতিতে আপনি আইস কিউব ট্রেতে জমিয়ে কিউব বানিয়ে বরফ করে নিবেন। তারপর তালের রসের আইস কিউবের বরফের টুকরাগুলো  ব্যাগে বা বক্সে রেখে দিবেন । যখন প্রয়োজন হবে তখন প্রয়োজনমতো অল্প পরিমানে বের করে তালের রসের যেকোনো রেসিপি ট্রাই করতে পারে।

তবে সব সময় চেষ্টা করবেন এসব খাবার ফ্রিজে সংরক্ষণ না করে সিজনেরটা সিজনেই খেয়ে নিতে।

তাল খাওয়ার ক্ষেত্রে সতর্কতা ও পার্শপ্রতিক্রিয়া

তাল যদিও বা অনেক সুস্বাদু ও পুষ্টিকর তারপরও খাওয়ার ক্ষেত্রে অনেক নিয়ম মেনে খাওয়া উচিত, বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য। ডায়াবেটিস রোগীকে যেকোনো মিষ্টি খাবারই এড়িয়ে চলা উচিত। 

ডায়াবেটিস রোগীঃ পাকা তালে প্রাকৃতিক শর্করার পরিমাণ অন্যান্য ফলের তুলনায় অনেক বেশি থাকে। এজন্য ডায়াবেটিস রোগীদের উচিত পাকা তালের পিঠা বা মিষ্টি খাবার চিকিৎসকের পরামর্শ নিয়ে পরিমিত পরিমাণে খাওয়া।

অতিরিক্ত সেবনঃ যেকোনো খাবার অতিরিক্ত না খাওয়া উচিত , সেটা টক হোক , মিষ্টি হোক , তেতো হোক , যেটাই হোক না কেন । ঠিক সেরকমই তাল অতিরিক্ত না খাওয়াই ভালো , তাল পরিমানে বেশি খেলে পেটে গ্যাস বা ডায়রিয়ার মতন সমস্যা হতে পারে।

কাঁচা তালের রস  বা তাড়িঃ তালের গাছ থেকে পাওয়া যায় যে রস হয় তাকে তাড়ি বলে। এই তাড়ি অতিরিক্ত মিষ্টি হয়ে থাকে। ডায়াবেটিস রোগীরা তাড়ি  খাওয়া থেকে সাবধান, এছাড়াও অপরিষ্কার কাচা রস বা গাজনকৃত রস খেলে স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে।

উপসংহার 

তাল আমাদের দেশের এর পরিবেশ ঐতিহ্য ও পুষ্টির এক অনন্য উপাদান সঠিক । নিয়মে যদি তালের রস বের করে সঠিক পদ্ধতিতে খাওয়া যায় তাহলে এটি আমাদের স্বাস্থ্যের জন্য নানা উপকার সাধন করে। ভাদ্র আশ্বিন মাসে এই মৌসুমী ফল টিকে খাদ্য তালিকা ধরে রাখতে আমরা যেমন ঐতিহ্যকে ধরে রাখতে পারি , তেমন পেতে পারি এক অনন্য স্বাস্থ্য উপকারিতা। এছাড়াও তালের গাছ প্রকৃতির জন্য খুবই উপকারী একটি গাছ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

bosontobouryনীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Tania Akter
Tania Akter
একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ও অর্ডিনারি আইটির শিক্ষার্থী। তিনি অনলাইন ইনকাম, ব্লগিং, SEO ও টেকনোলজি নিয়ে নিয়মিত লেখালেখি করেন। ২ বছরের অভিজ্ঞতায় তিনি শিক্ষার্থীদের অনলাইনে সফল হতে সহায়তা করে যাচ্ছেন।