বাংলাদেশের শুঁটকি মাছের বাজার চাহিদা ,পুষ্টিগুণ ও রান্নার প্রসেসিং
বাংলাদেশে প্রাচীনকাল থেকেই শুঁটকি মাছ খাওয়ার প্রচলন রয়েছে। মাছ একটি পচনশীল প্রাণী, প্রাচীনকালে মাছ সংরক্ষণের জন্য হিমাগার বা ফ্রিজের ব্যবস্থা ছিল না, তখন জেলেরা প্রচুর পরিমাণে মাছ ধরত এবং সেই মাছ কিভাবে সংরক্ষণ করা যায় সেজন্য তারা প্রাকৃতিক উপায়ে সূর্যের আলো ব্যবহার করে মাছ শুকিয়ে শুঁটকি করে তৈরি করতো। সে থেকেই বাঙালির খাদ্য তালিকায় শুঁটকি কেবল একটি খাদ্য নয় বরং এটি ক্রিস্টি এবং ঐতিহ্যও বটে।
আজকে আমরা এই আর্টিকেল এর মাধ্যমে জানবো বাংলাদেশে শুঁটকি মাছের বর্তমান বাজার চাহিদা, এর অসাধারণ পুষ্টিগুণ ও স্বাস্থ্যঝুকি এড়ানোর উপায় এবং ঘরে বসে পারফেক্ট স্বাদের শুঁটকি রান্না আর প্রসেসিং প্রক্রিয়া।
সূচিপত্রঃ শুঁটকির ইতিবৃত্ত নিয়ে বিস্তারিত আলোচনা
- বাংলাদেশের শুঁটকি মাছের অভ্যন্তরীণ বাজার ও চাহিদা
- আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের শুঁটকি মাছের চাহিদা
- সামুদ্রিক শুঁটকির প্রধান উৎপাদন অঞ্চল সমূহ
- মিঠা পানির শুঁটকির প্রধান উৎপাদন অঞ্চল সমূহ
- শুঁটকি মাছের পুষ্টিগুণ ও খাদ্য শক্তি
- খাদ্য তালিকায় শুঁটকি রাখার স্বাস্থ্য উপকারিতা
- ক্যামিকেল ও কীটনাশক-যুক্ত শুঁটকি চেনার উপায় ও স্বাস্থ্যঝুঁকি।
- শুঁটকি রান্নার পূর্ববর্তী প্রসেসিং, গন্ধ ও বালু দূর করার সঠিক নিয়ম।
- বাঙালির কয়েকটি জনপ্রিয় শুঁটকির রেসিপি ও রান্নার পদ্ধতি
- উপসংহার
বাংলাদেশের শুঁটকি মাছের অভ্যন্তরীণ বাজার ও চাহিদা
আমরা বিভিন্ন বই-পুস্তকে পড়েছি মাছে ভাতে বাঙালি, কিন্ত যখন ধীরে ধীরে বুঝতে শুরু করেছি তখন থেকেই মাছে ভাতে বাঙালি বলতে শুধু তাজা মাছের ক্ষেত্রেই এই কথা প্রযোজ্য না বরং এর একটি বড় অংশ রয়েছে শুঁটকি মাছ। বাংলাদেশ প্রায় ৮০% মানুষ শুঁটকি খেতে পছন্দ করে। দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে উচ্চবিত্ত সবার কাছে শুঁটকির একটা বিশেষ চাহিদা রয়েছে। বিশেষ করে গ্রামের অঞ্চলে দেখা যায় সপ্তাহে দুইদিন যে হাট বসে সে হাটের বাজারের তালিকার মাঝে অন্য মাছ-মাংসের সাথে শুঁটকির ও লিস্ট থাকে।বিশেষ করে শীতকালে শুঁটকি কেনাবেচার চাহিদা কয়েক গুণ বেড়ে যায়।
বাংলাদেশের উপকূলীয় অঞ্চল শুঁটকি উৎপাদনের মূল কেন্দ্র। কক্সবাজার জেলার নাজিরাটেক বর্তমানে সামুদ্রিক শুঁটকি উৎপাদনের বৃহত্তম কেন্দ্র, যেখানে ৮০% শুঁটকি উৎপাদিত হয়।সেখানে উৎপাদিত শুঁটকি কেনাবেচার ক্ষেত্রে অনেক রকম মূল্যের তারতম্য দেখা যায়। লইট্টা ,ছুরি, চিংড়ি এবং কাচকি মাছের শুঁটকি সাধারণত মাঝারি দামের হয়ে থাকে ( ৩০০ থেকে ১২০০ টাকা কেজি), তবে রূপচাঁদা ,লাক্ষা মাছের শুঁটকির দাম অনেক বেশি হয়ে থাকে, যা প্রতি কেজি ২০০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত দামে বিক্রি হয় ।
এছাড়া মিঠা পানির মাছের শুঁটকিও বেশ জনপ্রিয়, বিশেষ করে সিলেট, ময়মনসিংহ ঢাকা ও উত্তরবঙ্গের চলনবিলের শুঁটকির প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে। মিঠা পানির শুঁটকি যেমন চ্যাপা ও সিদল শুটকি ৮০০ থেকে ১৪০০ টাকা কেজি দরে বিক্রি হয়ে থাকে।
আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের শুঁটকি মাছের চাহিদা।
শুঁটকি উচ্চস্বাদের হওয়ায় এর চাহিদা কেবল দেশের অভ্যন্তরেই নয়, বিদেশেও ব্যাপক চাহিদা রয়েছে। বিশেষ করে প্রবাসী বাঙালিদের কাছে, ফলে বাংলাদেশ থেকে শুঁটকি রপ্তানির মাধ্যমে উল্লেখযোগ্য বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে। এ খাতটি বাংলাদেশের সম্ভাবনাময় অর্থনীতির একটি চালিকাশক্তি হিসেবে গড়ে উঠছে।
রপ্তানির দেশসমূহঃ বাংলাদেশের শুঁটকির চাহিদা মধ্যপ্রাচ্য যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, হংকং এবং ভারতে বিপুল পরিমাণে রয়েছে ।প্রবাসী বাঙ্গালিদের কাছে শুটকির চাহিদা আকাশ্চুম্বী, তাই বাংলাদেশি শুঁটকি এসব দেশের রপ্তানি করা হয়।
অর্থনৈতিক অবদানঃ প্রতিবছর বাংলাদেশ থেকে হাজার হাজার মেট্রিক টন শুঁটকি বিদেশে রপ্তানি করে কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয় হচ্ছে । সরকার যদি সঠিক পৃষ্ঠপোষকতা ও অর্গানিক শুঁটকি নিশ্চিত করতে পারে তাহলে এই খাত থেকে বার্ষিক ৪০০ কোটি টাকার বেশি আয় করা সম্ভব হবে।
সামুদ্রিক শুঁটকির প্রধান উৎপাদন অঞ্চল সমূহ
বাংলাদেশের উৎপাদিত সামুদ্রিক শুঁটকির প্রায় বেশিরভাগই আসে কক্সবাজার ও চট্টগ্রাম অঞ্চল থেকে। বঙ্গোপসাগরের নিকটবর্তী জেলা হওয়ায় এবং সমুদ্র থেকে প্রচুর পরিমাণ মাছ ধরে নিয়ে আসা হয় তাই এখানে প্রচুর শুঁটকি উৎপাদিত হয়। বাংলাদেশের সবচেয়ে বেশি সামুদ্রিক শুঁটকি উৎপাদিত হয় কক্সবাজারের নাজিরাটেক। এছাড়া মহেশখালী , সোনাদিয়া ,কুতুবদিয়া ও সেন্টমার্টিন দ্বীপে প্রচুর পরিমাণে শুঁটকি তৈরি করা হয়
সেখানকার উৎপাদিত শুঁটকি কেনাবেচার প্রধান বৃহত্তর আড়ত হচ্ছে চট্টগ্রামে। চট্টগ্রামের চরচাক্তাই এলাকায় সরাসরি উপকূল থেকে শুঁটকি এনে এই বাজারে পাইকারি বিক্রি করা হয়। এজন্য কক্সবাজার ও চট্টগ্রামকে বাংলাদেশের প্রধান সামদ্রিক শুঁটকির হাব বলা হয়।
এছাড়াও বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল যেমন সুন্দরবনের দুবলারচর, খুলনা ও বাগেরহাট এই উপকূলীয় এলাকা থেকেও বিপুল পরিমাণ তাজা মাছ শুকিয়ে বাণিজ্যিকভাবে শুঁটকি তৈরি করা হয় ।
মিঠা পানির শুঁটকির প্রধান উৎপাদন অঞ্চল সমূহ
বাংলাদেশের মিঠা পানির শুঁটকি প্রধানত দেশের অভ্যন্তরীণ বিভিন্ন হাওর ,খাল, বিল, নদী-নালা থেকে সংগ্রহ করা মাছ থেকে শুঁটকি উৎপাদন করা হয় । সামুদ্রিক শুঁটকির তুলনায় মিঠা পানির শুঁটকির স্বাদ ও গন্ধ অতুলনীয়।
- উত্তরবঙ্গের শুঁটকিঃ চলনবিলের শুঁটকি বাংলাদেশের প্রধান মিঠা পানির শুঁটকি উৎপাদন হাব। নাটোরের সিংড়া ও গুরুদাসপুর, সিরাজগঞ্জের তাড়াশ এবং পাবনা্র সুজানগর ও চাটমোহর এলাকয় শত শত শুঁটকির চাতাল রয়েছে। এইসব চাতালে বাণিজ্যিকভাবে শুঁটকি তৈরি করা হয়ে থেকে।
- হাওড়া অঞ্চলের শুটকিঃ সিলেট , সুনামগঞ্জ , ময়মনসিংহ, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলা হাওর বিস্তৃত হওয়ায় এই অঞ্চলে প্রচুর পরিমাণে শুঁটকি তৈরি করা হয়। সিলেট ও সুনামগঞ্জ এই অঞ্চলের চ্যাপা বা সিদল শুঁটকি বিখ্যাত , বিশেষ করে সিলেটের বিশ্বনাথপুর উপজেলার মাহাতাবপুর গ্রামকে শুঁটকির গ্রাম বলা হয় ।এছাড়া সুনামগঞ্জের ইব্রাহিমপুরেও প্রচুর পরিমাণে শুঁটকি তৈরি করা হয়।
- ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও নেত্রকোনায় প্রচুর পরিমাণে পুঁটি মাছ পাওয়া যায়।সেই পুঁটি মাছ সংগ্রহ করে সেখান থেকে বড় বড় পুঁটি মাছ আলাদা করে চ্যাপা শুঁটকি তৈরি করা হয়। চ্যাপা শুঁটকি তৈরি করার একটি বিশেষ প্রক্রিয়া রয়েছে ।
প্রক্রিয়াটি হল পুঁটি মাছের আঁশ ছাড়িয়ে পেট থেকে নাড়িভুঁড়ি বাহির করে ভালো করে ধুয়ে কড়া রোধে ৫/৭ দিনের মতো শুকিয়ে নিতে হয়। তারপর একটি বড় মাটির হাড়ি ব্যবহার করা হয়। মাটির হাড়ির গায়ে যেন কোন ছিদ্র না থাকে সেজন্য পুঁটি মাছের তেল মাটির হাঁড়ির গায়ে ভালোভাবে মেখে রোদে শুকিয়ে এ হাঁড়িকে সম্পূর্ণ বায়ুরোধী করে নিতে হয়। মাটির হাঁড়িতে পুঁটি মাছ ঢুকানোর আগে মাছগুলোকে পানি ছিটিয়ে সারারাত বাঁশের ঝুড়িতে ঢেকে রাখতে হয়। এর ফলে শুঁটকি গুলো একটু নরম ও আর্দ্র হয়ে যায়। এই প্রক্রিয়াকে বলে গাজন প্রক্রিয়া। তারপর নরম হওয়া শুঁটকি গুলো মাটির হাঁড়ির ভিতর স্তরে স্তরে খুব শক্তভাবে সাজানো হয়। সাজানো শুঁটকি গুলোকে পা দিয়ে বা শক্ত কিছু দিয়ে জোরে জোরে চেপে চেপে ভেতরে ঢুকানো হয় ।যেন ভিতরে বাতাস বা একটু খালি জায়গা না থাকে, এজন্য এই শুঁটকিকে চ্যাপা শুঁটকি বলা হয় । মাটির হাঁড়িটিকে মুখ পর্যন্ত সম্পূর্ণ শুঁটকি মাছ দিয়ে ভর্তি করতে হয় ,তারপর হাঁড়ির উপরের অংশটি মাছের তেল, ছালা এবং কাদামাটি দিয়ে লেপের দিতে হয়। যাতে একটুও বাতাস না ঢুকতে পারে। সিলগালা করা হাড়িগুলো মাটির নিচে বা অন্ধকার স্যতসেতে ঘরে ৩/৬ মাস পর্যন্ত রেখে দেওয়া হয়। এই দীর্ঘ সময় বাতাসহীন অবস্থায় থাকায় প্রাকৃতিক ব্যাকটেরিয়ার কারণে মাছের আংশিক গাজন ঘটে, এতে মাছের হাড় নরম হয়ে যায় এবং সেই চ্যাপার সেই চেনা তীব্র আকর্ষণীয় গন্ধ তৈরি হয় ।
এছাড়া সাতক্ষীরা অঞ্চলেও মিঠা পানির দেশীয় ছোট ছোট মাছের শুঁটকি উৎপাদন করা শুরু হয়েছে । কাপ্তাই লেকের বিভিন্ন প্রজাতির ছোট মাছ যেমন কাচকি, চাপিলা মাছ শুকিয়ে এখন উন্নতমানের শুঁটকি তৈরি করা হয়।
শুঁটকি মাছের পুষ্টিগুণ ও খাদ্য শক্তি
অনেকে মনে করেন শুঁটকি মাছে কোন পুষ্টি থাকে না, এটা শুধু মুখের স্বাদের জন্য খায়, কিন্তু এটি ভুল ধারণা। প্রকৃতপক্ষে তাজা মাছের চেয়ে শুঁটকি মাছের পুষ্টির পরিমাণ অনেক বেশি থাকে, কারণ হলো মাছ শুকানোর ফলে মাছের শরীরের পানি চলে গেলও প্রোটিন ও খনিজ উপাদান গুলো সংকুচিত অবস্থায় থেকে যায়।
নিচে প্রতি ১০০ গ্রাম শুটকি মাছে সাধারণত যে পরিমাণ পুষ্টি উপাদান থাকে তার একটি আদর্শ ছক দেওয়া হলো:
| পুষ্টি উপাদানের নাম | পরিমাণ (প্রতি ১০০ গ্রামে) | শরীরের জন্য শুটকির ভূমিকা |
|---|---|---|
| খাদ্যশক্তি | ৩০০-৩৫০ কিলোক্যালরি | শরীরে তাৎক্ষণিক শক্তি ও বল যোগায়। |
| প্রোটিন | ৬০-৮০ গ্রাম | পেশি গঠন,ক্ষয়পূরণ এবং কোষ তৈরীতে সাহায্য করে। |
| ফ্যাট/চর্বি | ৪-৮ গ্রাম | হরমোন নিয়ন্ত্রণ এবং শরীরে শক্তি জমা রাখতে সাহায্য করে। |
| ক্যালসিয়াম | ৭০০-৩০০০ মিলিগ্রাম | হাড় ও দাঁত মজবুত করে। |
| ফসফরাস | ৭০০-৮০০ মিলিগ্রাম | ক্যালসিয়ামের সাথে মিলে হাড়ের ঘনত্ব ঠিক রাখে। |
| আয়রন | ৫-২০ মিলিগ্রাম | রক্তস্বল্পতা দূর করে এবং শরীরে অক্সিজেন সরবরাহ করে। |
| সোডিয়াম | ১৫০০-২০০০ মিলিগ্রাম | শরীরে তরলের ভারসাম্য ধরে রাখে। |
| ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড | পর্যাপ্ত পরিমাণ | হার্ড ভালো রাখে এবং মস্তিস্কের কার্যক্ষমতা বাড়ায়। |
| ভিটামিন ডি | উচ্চ মাত্রায় | হাড়ের ক্যালসিয়াম শোষণে সাহায্য করে। |
খাদ্য তালিকায় শুঁটকি রাখার স্বাস্থ্য উপকারিতা
- শুঁটকিতে থাকা ক্যালরির পরিমাণ কম কিন্তু প্রোটিন বেশি থাকায় এটি দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে , যারা ওজন কমাতে চান বা ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন তাদের জন্য এটি চর্বিহীন প্রোটিনের উৎস।
- যাদের রক্তস্বল্পতা সমস্যা আছে তারা নিয়ম করে শুঁটকি খেতে পারেন , কারণ শুঁটকিতে থাকা আয়রন শরীরের হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে।
- রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে শুঁটকি সাহায্য করে । শুঁটকিতে থাকা জিংক এবং সেলোমনিয়া ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে তোলে ।
- সামুদ্রিক শুঁটকিতে লবণের পরিমাণ বেশি থাকে তাই যাদের উচ্চ রক্তচাপ সমস্যা আছে এবং কিডনির রোগীরা শুঁটকি খাওয়ার ক্ষেত্রে অবশ্যই সর্তকতা অবলম্বন করতে হবে।
ক্যামিকেল ও কীটনাশক-যুক্ত শুঁটকি চেনার উপায় ও স্বাস্থ্যঝুঁকি।
- মাছি বা পোকা না বসাঃ শুঁটকি কিনতে গিয়ে যদি দেখেন শুঁটকির চাতালে বা দোকানে শুঁটকির উপর কোন রকম মাছি বা পোকামাকড় বসছেনা, তাহলে ধরে নিবেন এটা কীটনাশক ব্যবহার করা শুঁটকি ।অতএব এই শুঁটকি কেনার আগে দশবার ভাববেন।
- অস্বাভাবিক উজ্জ্বলতা ও তীব্র গন্ধঃ প্রাকৃতিক পদ্ধতিতে শুকানো শুঁটকি এতটাও চকচক বা পরিষ্কার দেখা যাবে না। কিন্তু কেমিক্যাল যুক্ত শুঁটকি অতিরিক্ত মাত্রায় পরিষ্কার ও চকচকে হয় এবং এর থেকে তীব্র ঝাঁঝালো রাসায়নিকের গন্ধ আসে।
- সহজে ভেঙে না যাওয়াঃ কীটনাশক দেওয়ার শুঁটকি সহজে ভেঙ্গে যায় না ,এটি সাধারণত অনেক দিন শক্ত থাকে এবং এবং সহজে নষ্ট হয় না ,পোকা ও ধরে না।
.webp)


bosontobouryনীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url