উবার রাইট কিভাবে সহজ নিয়মে বুকিং দেওয়ার যায়।

বর্তমানে উবার সারা বিশ্বের মানুষের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ অংশ হয়ে দাঁড়িয়েছে । সেই সাথে বাংলাদেশও উবারের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। যাতায়াত ব্যবস্থাকে সহজ এবং হাতের মুঠোয় নিয়ে আসার ক্ষেত্রে উবার অ্যাপ এর অনবদ্য ভূমিকা রয়েছে ।



বর্তমানে যাতায়াতের জন্য সিএনজি বা বাসের ভিড়ে অনেক ঝামেলা  পোহাতে হয় ,আর সেই ঝামেলা এড়ানোর সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হল উবার । স্মার্টফোনের উবার এপসের মাধ্যমে  মাত্র কয়েকটি ক্লিকের ধারাই চলে আসবে আপনার পছন্দের গাড়ি। প্রথম অবস্থায় অনেকেই উবার অ্যাপস এর সঠিক ব্যবহার করতে জানে না। আজকে এই আর্টিকেলের মাধ্যমে আমরা আলোচনা করব। কিভাবে উবার অ্যাপ  ব্যবহার করবেন।

সূচিপত্রঃ উবার রাইট বুকিং দেওয়ার নিয়ম


উবার কি 

উবার হচ্ছে একটি আমেরিকান রাইট শেয়ারিং প্রযুক্তি কোম্পানি। এই কোম্পানির কাজ মূলত যাত্রী এবং চালকদের মধ্যে ডিজিটাল প্লাটফর্ম হিসেবে কাজ করা। স্মার্টফোনের মাধ্যমে যাত্রীরা তাদের গন্তব্যে নির্ধারণ করে গাড়ি কে কল করে। তখন নিকটস্থ চালক যাত্রীর সেই অনুরোধ গ্রহণ করে যাত্রীকে তার গন্তব্যে পৌঁছে দেন ।

উবার অ্যাপ সেটআপ করার পদ্ধতি

অ্যাপ ডাউনলোড,উবার অ্যাপ সেট করার জন্য প্রথমে গুগল প্লে স্টোর থেকে উবার অ্যাপটি ডাউনলোড করে নিন।
একাউন্ট তৈরিঃ অ্যাকাউন্ট তৈরি করার জন্য উবার অ্যাপটি ওপেন করে আপনার মোবাইল নম্বর বা ইমেইল দিয়ে সাইন আপ করুন ।
প্রোফাইল তথ্যঃ  তারপর প্রোফাইল তথ্যের জন্য আপনার নাম এবং একটি প্রোফাইল ছবি যুক্ত করুন, এটি চালককে আপনাকে চিনতে সাহায্য করবে।
পেমেন্ট মেথড যোগ করাঃ  টাকা পেমেন্ট এর ক্ষেত্রে আপনি চাইলে নগদ টাকা অথবা বিকাশ, ক্রেডিট বা ডেবিট কার্ড পেমেন্ট হিসেবে যুক্ত করতে পারেন।

উবারে কিভাবে গাড়ি বুক করবেন 

উবারে গাড়ি ভাড়া করার প্রক্রিয়ার অত্যন্ত সহজ। নিচে এ ধাপগুলো দেওয়া হলো। 
প্রথম ধাপঃ গন্তব্য সেট করা 
উবার অ্যাপটি ওপেন করার পর"Where to?"বক্সে ক্লিক করুন। এখানে আপনি যেখানে যেতে চান সেই জায়গার নাম লিখুন আপনার বর্তমান অবস্থান (pickup point) একটি জিপিএস এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে তারা শনাক্ত করে নেবে।
দ্বিতীয় ধাপঃ রাইট অপশন নির্বাচন করা 
গন্তব্য দেওয়ার পর উবার আপনাকে বিভিন্ন ক্যাটাগরির অপশন দেখাবে । যেমন:
  • Uber X সাশ্রয়ী মূল্যের সাধারণ গাড়ি ।
  • Uber Premier উন্নত মানের আরামদায়ক গাড়ি ।
  • Uber Moto দ্রুত যাতায়াতের জন্য মোটরসাইকেল। 
  • Uber CNG তিন চাকার সিএনজি ।
এখানে প্রতিটি অপশনের পাশে আনুমানিক ভাড়ার পরিমাণ নির্ধারণ করা থাকবে।
তৃতীয় ধাপঃ রাইট নিশ্চিত করা 
এখান থেকে আপনার পছন্দের গাড়ি নির্বাচন করে কনফার্ম বাটনে ক্লিক করুন । কিছুক্ষণ পর অ্যাপটি আপনার জন্য একজন চালক খুঁজে বের করবে ।
চতুর্থ ধাপঃ চালক গ্রহণ করলে আপনি তার নাম, ছবি, গাড়ির মডেল, লাইসেন্স প্লেট নম্বর এবং রেটিং দেখতে পারবেন। এছাড়া ম্যাপে চালক আপনার দিকে কতটুক এগিয়ে আসছে তাও স্পষ্ট ভাবে দেখা যাবে ।

উবারের বিভিন্ন সার্ভিস বা ক্যাটাগরি 

উবার গ্রাহকদে সুবিধা অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরির সার্ভিস প্রদান কর
সার্ভিসের নাম বিবরণ কাদের জন্য উপযুক্ত
Uber Moto মোটরবাইক সার্ভিস দ্রুত যাতায়াত ও একা ভ্রমনে জন্য
Uber X ৪ সিটের সাধারণ গাড়ি ছোট পরিবার বা বন্ধুদের জন্য
Uber Premier প্রিমিয়াম কার ব্যবসা বা বিশেষ প্রয়োজনে আরামদায়ক ভ্রমনের জন্য
Uber XL বড় গাড়ি (৬সিট) বেশি মানুষ বা অতিরিক্ত মালামাল থাকলে
Uber Intercity এক শহর থেকে অন্য শহর দূরপাল্লার ভ্রমনের জন্য।
Uber Rentals ঘন্টা হিসাবে ভাড়া কেনাকাটা বা একাধিক জায়গায় স্টপেজ থাকলে।

উবার অ্যাপের বিশেষ ফিচারসমূহ 

উবার অ্যাপে এমন কিছু বিশেষ বিচার রয়েছে যা আপনি চাইলে আপনার ভ্রমণকে নিরাপদ ও সহজ করে তুলতে পারবেন। 
  1. শেয়ার স্ট্যাটাসঃ আপনি চাইলে শেয়ার স্ট্যাটাস ব্যবহার করে আপনার রাইডের লাভ লোকেশন বন্ধু বা পরিবারের সাথে শেয়ার করে রাখতে পারেন।
  2. সেফটি টুল কিটঃ জরুরী প্রয়োজনে সরাসরি পুলিশ বা উভার সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করার জন্য অ্যাপ (sos) এ এস ও এস বাটন রয়েছে আপনি উবার ভ্রমণ কালে যেকোন বিপদে এই বাটন ব্যবহার করতে পারবেন।
  3. সিডিউল রাইডঃ আপনি ইচ্ছা করলে নির্দিষ্ট সময়ের জন্য আগে থেকে গাড়ি বুক করে রাখতে পারবেন।
  4. মাল্টিপল স্টপেজঃ আপনি যদি গন্তব্যে যাওয়ার পথে একাধিক জায়গায় নামার  প্রয়োজন হয় তাহলে এই অপশন গুলো যোগ করে নিতে পারবেন ।।

উবার ব্যবহারের সুবিধা ও অসুবিধা 

উবার ব্যবহারের বেশ কিছু সুবিধা ও অল্পবিস্তার অসুবিধা রয়েছে।
সহজলভ্যতাঃ উবার ব্যবহারের সুবিধা হল যেকোনো সময় যেকোনো জায়গা থেকে গাড়ি পাওয়া যায়।
স্বচ্ছ ভাড়াঃ ভাড়া নিয়ে দর কষাকষির ঝামেলা থাকে না কেননা রাত শুরু করার আগে থেকেই ভাড়া কত জানা যায়।
নিরাপত্তাঃ উবারে বুকিং দেওয়ার সময় গাড়ির চালক ও গাড়ি সব তথ্য আপনি জেনে যাবেন। ফলে নিরাপত্তা নিয়ে ভয় থাকেনা।
ক্যাশলেস পেমেন্টঃ কার্ড বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। 
বৃষ্টির সময় বা অতিরিক্ত চাহিদা সময় ভাড়া স্বাভাবিকের কিছুটা বেড়ে যায় ।
ইন্টারনেটে নির্ভরতা অ্যাপ ব্যবহারের সময় ইন্টারনেট সংযোগ থাকা প্রয়োজন, না হলে সব তথ্য সব সময় নাও পেতে পারেন।

নিরাপত্তার টিপস: উবার যাত্রীদের জন্য কিছু পরামর্শ 

উবারে ভ্রমণের জন্য কিছু নিরাপদ বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন, গাড়িতে উঠার আগে অবশ্যই ড্রাইভিং লাইসেন্,গাড়ির প্লট নম্বর এবং চালকের ছবি মিলিয়ে নিবেন, সাথে চালকের রেটিং দেখে নিন। কমরেটিং সম্পন্ন চালকদের সাথে জার্নি না করাই ভালো । অ্যাপের ভিতরে থাকার সেয়ার টু স্ট্যাটাস ব্যবহার করুন। জোনাকীর্ণ স্থানে দাঁড়িয়ে গাড়ি কল করার চেষ্টা করুন ।


উবার ইন্টারসিটি এবং রেন্টালস 

আপনি যদি ঢাকার বাইরে যেতে চান বা কয়েক ঘণ্টার জন্য গাড়ি নিজের কাছে রাখতে চান। দীর্ঘসময় ঝামেলা হীন ভ্রমণ করার জন্য বারবার করে গাড়ি ডাকার ঝামেলা এড়াতে চাইলে ইন্টারসিটি রেন্টাল কাজ অপশনটি বেছে নিতে পারেন। কেননা উবারে সেই সুবিধাও আছে।

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন 

প্রশ্ন, উবারে কি ক্যাশলেস ফি আছে ?
উত্তরঃ হ্যাঁ ,অবশ্যই উবারে ক্যাশলেস ফি আছে। আপনি যদি নির্দিষ্ট সময়ের পর রাইড বাতিল করেন তাহলে অবশ্যই আপনাকে একটি নির্দিষ্ট পরিমাণ ফি দিতে হবে।
প্রশ্ন, আমি কি ওভারের চালককে টিপস দিতে পারব?
উত্তরঃ  হ্যাঁ, অবশ্যই আপনি ওভারে চালককে টিপস দিতে পারবেন এবং রেটিং দিতে পারবেন।
পশ্ন, উবারে কোন হারানো জিনিস ফিরে পাওয়ার উপায় আছে?
উত্তরঃ উবার অ্যাপের your trips সেকশনে গিয়ে সংশ্লিষ্ট রাইটি সিলেক্ট করুন এবং I lost an item অপশনে ক্লিক করে চালকের সাথে যোগাযোগ করতে পারেন ।

উপসংহারঃ 

দেশের বর্তমান পরিস্থিতিতে উবার ব্যবহার করে গাড়ি ভাড়া নেওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এর সহজ ইউজার ইন্টারফেস এবং উন্নত নিরাপত্তা ব্যবস্থা সাধারণ মানুষের কাছে সহজ ও আরামদায়ক হয়েছে বলে একটি বিপ্লব ঘটিয়েছে। কেননা এটি বর্তমান সময়ের সবচেয়ে কার্যকর ও নিরাপদ পদ্ধতি। সঠিক নিয়ম মেনে উবার ব্যবহার করলে আপনার ভ্রমণ হবে আনন্দদায়ক ও দুশ্চিন্তা মুক্ত। 

আমি একজন পেশাদার কন্টেন্ট রাইটার এবং ব্লগার। । আমার এই ব্লগের মূল উদ্দেশ্য হলো পাঠকদের কাছে সঠিক, যাচাইকৃত এবং সহজবোধ্য তথ্য পৌঁছে দেওয়া।আমার লেখা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ,তাহলে কমেন্ট করে অনুপ্রেরণা দিবেন আশা রাখছি। বিশেষ করে যারা ঘরে বসে কাজ করতে চান বা ইন্টারনেটের সঠিক ব্যবহার শিখতে চান, তাদের জন্য আমি নিয়মিত গবেষণামূলক আর্টিকেল লিখে থাকি। আমার লেখা আপনার উপকারে আসলে আমার পরিশ্রম সার্থক হবে।"

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

bosontobouryনীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Tania Akter
Tania Akter
একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ও অর্ডিনারি আইটির শিক্ষার্থী। তিনি অনলাইন ইনকাম, ব্লগিং, SEO ও টেকনোলজি নিয়ে নিয়মিত লেখালেখি করেন। ২ বছরের অভিজ্ঞতায় তিনি শিক্ষার্থীদের অনলাইনে সফল হতে সহায়তা করে যাচ্ছেন।