নরসিংদী থেকে রাজশাহী বাস ভাড়া, সময়সূচি ও কাউন্টার তথ্য (২০২৬ আপডেট)

নরসিংদী থেকে রাজশাহী রোডের যাতায়াত বর্তমান সময়ে অনেক বেশি সহজ ও আরামদায়ক হয়েছে। বিশেষ করে ঢাকা সিলেট হাইওয়ে এবং যমুনা সেতুর যাতায়াতের উন্নত ব্যবস্থার কোন যাত্রীদের ভোগান্তি কমেছে । আপনি ইচ্ছা করলে নরসিংদী থেকে ট্রেনে কমলাপুর এসে কমলাপুর থেকে রাজশাহীতে যেতে পারবেন। ঢাকা থেকে রাজশাহীতে প্রায় ৫টা ট্রেন আছে ।


 প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত এ ট্রেনগুলো চলাচল করে। আপনি যদি এভাবে ভেঙ্গে ভেঙ্গে না গিয়ে সরাসরি যেতে চান নরসিংদী থেকে রাজশাহীতে, তাহলে আপনাকে সরাসরি বাসের মাধ্যমে রাজশাহী যাওয়াই ভালো।  আপনি যদি নরসিংদী  থেকে রাজশাহী রুটে ভ্রমণ পরিকল্পনা করে থাকেন ।তাহলে আজকে আমার আর্টিকেলের মাধ্যমে ২০২৬ সালে এই রুটে ভ্রমণ পরিকল্পনা  বাসের  সমস্ত তথ্য পেয়ে যাবেন।

সূচিপত্রঃনরসিংদী থেকে রাজশাহী  যাওয়ার সমস্ত আপডেট।




নরসিংদী থেকে রাজশাহী রুটের জনপ্রিয় বাস সার্ভিস

নরসিংদীর ভেলা নগর থেকে রাজশাহীর উদ্দেশ্যে সরাসরি বেশ কিছু মানসম্মত এসি বাস চলাচল করে এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল 
  1. দেশ ট্রাভেলস , এটি আরামদায়ক এসি এবং ননএসি দুইভাবেই পরিচিত।
  2. ন্যাশনাল ট্রাভেলস, সময়ানুবর্তিতা এবং আধুনিক প্রচারের জন্য খুবই জনপ্রিয়। 
  3. হানিফ এন্টারপ্রাইজ। 
  4. গ্রামীণ  ট্রাভেলস, অল্প ভাড়ায় ভালো সার্ভিস দিয়ে থাকে তারা। 
  5. বিআরটিসি ,( সরকারী সার্ভিস ,এটি নিয়মিত সার্ভিস নেই )

নরসিংদী থেকে রাজশাহী  দূরত্ব ও সময়

নরসিংদী থেকে রাজশাহী দূরত্ব প্রায় ২৬০ থেকে ২৭০ কিলোমিটার। নরসিংদী থেকে সরাসরি বাসে যেতে ৬ থেকে ৮ ঘন্টা সময় লেগে থাকে, ট্র্যাফিকের ঝামেলা থাকলে সময় কিছুটা কম বেশি হতে পারে। সাধারণত বেলানগর বাসস্ট্যান্ড  থেকে বাসগুলো ছেড়ে থাকে , তারপর নরসিংদী জেলখানা মোড়  স্টপিস থেকে যাত্রী নিয়ে ঢাকা-সিলেট হাইওয়ে রোড ধরে ঢাকার দিকে যাত্রা দেয়। পথে পাঁচদোনা মোড় থেকে এবং মাধবদী থেকেও উঠা যায়। 

বাসগুলো সব সচরাচর সকালে ও রাতের দুই শিফটে  ছাড়ে ।
  1. সকালের শিফটঃ সকাল ৭:৩০ থেকে ৮:১৫ এবং ৯ঃ৪৫ এ বাসের যাত্রা শুরু করে।
  2. রাতের শিফতঃ রাতে ছাড়ে ৯টা,১০ টা এবং১০; ৪৫ এ যাত্রা  করে।
 অধিকাংশ বাস ঢাকা হয়ে যমুনা সেতু পার হয়ে রাজশাহী নাটোর দিয়ে রাজশাহী প্রবেশ করে।

নরসিংদী থেকে রাজশাহীর বাসের ভাড়া 

বর্তমানে তেলের দাম বৃদ্ধির জন্য ভাড়া কিছুটা বেড়েছে ,এছারাও ঈদ বা পুজার সময় দাম কিছুতা বাড়তি রখা হতে পারে।
বাসের ধরণ ভাড়ার হার
নন-এসি বাস ৭৫০-৮৫০ টাকা
এসি(বিজনেস ক্লাস) ১,২০০-১,৫০০ টাকা
বি আরটিসি এসি ৯০০-১,০০০ টাকা

নরসিংদীর বাস কাউন্টার বা অফলাইনের টিকিট কাউন্টার

আপনার টিকেট নরসিংদীর থেকে সংগ্রহ করতে চাইলে নিচের এ জায়গা গুলোর সাথে যোগাযোগ করতে পারেন । নরসিংদী কাউন্টার বেলানগর প্রধান স্টপেজ বা অধিকাংশ কাউন্টার এখানে অবস্থিত। জেলখানার মোড় এখান থেকে বিআরটিসি বাসের টিকিট পাওয়া যায়। 
এছাড়া পিকাপ পয়েন্ট যেমনঃ পাঁচদোনা মোর ও মাধবদী বাস স্ট্যান্ড থেকেও টিকেট সংগ্রহ করতে পারবেন।

অনলাইনে টিকিট কাটার সহজ নিয়ম

বর্তমানে ডিজিটাল যুগে আপনি কাউন্টারে না গিয়ে আপনার হাতের মোবাইল থেকে ঘরে বসে টিকেট কাটতে পারবেন । ২০২৬ সালের জনপ্রিয়  অ্যাপ বা ওয়েবসাইট গুলো হলোঃ
  1. সহজ .কম
  2. বাস বিডি .কম(busbd.com)
  3.  বিকাশ টিকেট সেকশন থেকে সরাসরি দেশ বা হানিফ ট্রাভেলসের মাধ্যমে টিকিট বুক করা যায় বিকাশ অ্যাপের মাধ্যমে

নরসিংদী থেকে রাজশাহী যাত্রায় জরুরী সতর্কতা

 নরসিংদী থেকে রাজশাহী প্রায় ২৬০ থেকে ২৭০ কিলোমিটার দূরে দূরত্ব। এই লম্বা জার্নির জন্য আপনাকে বিশেষ কিছু সতর্কতা অবলম্বন করা জরুরী। যেমন আপনি যেদিন যাবেন না কেন , অন্তত দুইদিন আগে টিকিট কেটে রাখতে পারেন।সাধারণত উত্তরবঙ্গের বাসগুলো সিরাজগঞ্জে হোটেলে যত্রা বিরতি দিয়ে থাকে প্রায় ২০ থেকে ৩০ মিনিটের মত, এই সময়ের মধ্যে আপনি সেখানে ভালো করে খাবার খেয়ে নিতে পারেন। ওয়াশরুম ব্যবহার করা সুবিধাও আছে ।অপরিচিত লোকের থেকে কোন খাবার বা পানীও গ্রহণ না করাই ভালো , আর নিজের মালামাল সবসময় নজরে রাখুন এবং  আপনার ব্যাগের সাথে বাসের ট্যাগ ঠিকমতো সংগ্রহ করুন।

উপসংহারঃনরসিংদী থেকে রাজশাহীর বাসযাত্রা

শিক্ষানগরী রাজশাহীতে পড়ালেখার জন্য এখন নরসিংদী থেকে এখন প্রচুর লোকসমাগম বেরেছে, তেমনি নরসিংদী থেকে রাজশাহী আসার জন্য যানবাহন ব্যাবস্থাও অনেক উন্নত হয়েছে ।তাই আপনি আপনার বাজেট অনুযায়ী যেকোনো একটি বাস বেছে নিতে পারেন ।আশা করছি ২০২৬ সালের এই আপটেড গুলো ফলো করে যাত্রা করলে আপনার যাত্রা হবে নির্ভিগ্ন ও আরামদায়ক।রাজশাহী ভ্রমণে আরো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন ,আমি চেষ্টা করব আমার সাধ্যমতো সমাধান দেওয়ার।

আমি একজন পেশাদার কন্টেন্ট রাইটার এবং ব্লগার। । আমার এই ব্লগের মূল উদ্দেশ্য হলো পাঠকদের কাছে সঠিক, যাচাইকৃত এবং সহজবোধ্য তথ্য পৌঁছে দেওয়া।আমার লেখা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ,তাহলে কমেন্ট করে অনুপ্রেরণা দিবেন আশা রাখছি। বিশেষ করে যারা ঘরে বসে কাজ করতে চান বা ইন্টারনেটের সঠিক ব্যবহার শিখতে চান, তাদের জন্য আমি নিয়মিত গবেষণামূলক আর্টিকেল লিখে থাকি। আমার লেখা আপনার উপকারে আসলে আমার পরিশ্রম সার্থক হবে।"

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

bosontobouryনীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Tania Akter
Tania Akter
একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ও অর্ডিনারি আইটির শিক্ষার্থী। তিনি অনলাইন ইনকাম, ব্লগিং, SEO ও টেকনোলজি নিয়ে নিয়মিত লেখালেখি করেন। ২ বছরের অভিজ্ঞতায় তিনি শিক্ষার্থীদের অনলাইনে সফল হতে সহায়তা করে যাচ্ছেন।