রাজশাহী থেকে সিলেট যাওয়ার বাসের সময় ও ভাড়া
আমের রাজধানী, সিল্কের শহর রাজশাহী থেকে সিলেট যাওয়ার পরিকল্পনা করছেন।
সিল্কসিটি শহর থেকে চায়ের রাজধানী সিলেটের দূরত্ব প্রায় ৪৫২ কলোমিটার।
রাজশাহী থেকে সিলেট যাত্রার দীর্ঘ এই পথ পাড়ি দিতে বাসই হচ্ছে সবচেয়ে
সহজ ও জনপ্রিয় মাধ্যম ।রাজশাহী থেকে ঢাকা সিলেট যাওয়ার পথিমধ্যে আরো অন্যান্য
কয়েকটি জেলায় ইচ্ছা করলে নেমে যেতে পারবেন। আজকে এর আর্টিকেলে সেই
বাসের সময়সূচী, ভাড়া, কাউন্টার নম্বর এবং ভ্রমণের প্রয়োজন সব তথ্য নিয়ে
বিস্তারিত আলোচনা করব।
রাজশাহী এবং সিলেট বাংলাদেশের দুই প্রান্তের দুটি খুবই গুরুত্বপূর্ণ শহর শিক্ষা
ও রেশম শিল্প এবং আমের জন্য যেমন রাজশাহী বিখ্যাত ঠিক তেমনি এই চা বাগান এবং
বেশকিছু অলি আওলিয়াদের মাজার এর জন্য সিলেটের খ্যাতি বিশ্বজুড়ে। চা বাগান
,পাহাড়, ঝর্ণা জিয়ারতের জন্য অনেক দূর- দূরান্ত সিলেটে মানুষ ঘুরতে আসে
। সিলেট ব্যবসায়ী কাজ কিংবা ভ্রমণ যে কারণেই হোক সঠিক বাসের আপডেট জানা
থাকলে আপনার ভ্রমণ হবে আরামদায়ক।
সূচিপত্রঃ রাজশাহী থেকে সিলেট যাওয়ার বাসের সময় ও ভাড়া
- রাজশাহী থেকে সিলেটের বাস রুট ও দূরত্ব
- রাজশাহী থেকে সিলেট যাওয়ার প্রধান বাস অপারেটরসমূহ
- রাজশাহী টু সিলেট বাসের সময়সূচী ও ভাড়া ২০২৬
- বাসের টিকিট বুকিং করবেন কিভাবে
- রাজশাহী থেকে সিলেট ভ্রমণের প্রয়োজনীয় টিপস
- যাত্রা পথে বিরতি ও খাবারের ব্যবস্থা
- সিলেটের বাস থেকে ঢাকার পরে যেসব জেলায় নামতে পারবেন।
- উপসংহার
রাজশাহী থেকে সিলেটের বাস রুট ও দূরত্ব
সড়কপথে রাজশাহী থেকে সিলেট যেতে প্রায় ১০ থেকে ১২ ঘন্টা সময় লাগে । এছাড়া
রাস্তায় যানজট ও রাস্তার অবস্থার উপর ভিত্তি করে আরো বেশি সময় লাগতে পারে ।
সড়ক পথে রাজশাহী থেকে সিলেটের দূরত্ব প্রায় ৫৫২ কিলোমিটার, সার্ধানত বাসগুলো
নাটোর ,সিরাজগঞ্জ , টাঙ্গাইল এবং ঢাকা বাইপাস হয়ে নরসিংদী ,ব্রাহ্মণবাড়িয়া
দিয়ে সিলেটে পৌঁছায়।
রাজশাহী থেকে সিলেট যাওয়ার প্রধান বাস অপারেটরসমূহ
রাজশাহীতে থেকে সিলেট রুটে খুব বেশি বাঁশ চলাচল করে না । তারপরও জনপ্রিয় কিছু
কোম্পানি নিয়মিত বাস সার্ভিস প্রদান করে থাকে। এর মাধ্যমে উল্লেখযোগ্য হল ,
- দেশ ট্রাভেলস
- শ্যামলী এন আর ট্রাভেলস
- হানিফ এন্টারপ্রাইজ
- ন্যাশনাল ট্রাভেলস
- গ্রীন লাইফ
- এছাড়া কিছু লোকাল কোম্পানির বাস ও চলাচল করে যেমন আরপি পরিবহন ও রোকেয়া পরিবহন ইত্যাদি ।
রাজশাহী টু সিলেট বাসের সময়সূচী ও ভাড়া ২০২৬
রাজশাহী থেকে সিলেট যাওয়ার বাস ভাড়ার যাবতীয় ইনফরমেশন তুলে ধরার চেষ্টা করলাম।
| বাস কোম্পানির নাম | বাসের ধরন | ছাড়ার সময় (আনুমানিক) | ভাড়ার হার (জনপ্রতি) |
|---|---|---|---|
| দেশ ট্রাভেলস | এসি (লাক্সারি) | রাত ৮:৩০, ৯:৩০ | ১৫০০ - ১৮০০ টাকা |
| দেশ ট্রাভেলস | নন-এসি | সন্ধ্যা ৭:৩০, রাত ৯:০০ | ৯০০ - ১০০০ টাকা |
| হানিফ এন্টারপ্রাইজ | নন-এসি | রাত ৮:০০, ৯:১৫ | ৮৫০ - ৯৫০ টাকা |
| ন্যাশনাল ট্রাভেলস | নন-এসি | রাত ৮:৪৫ | ৯০০ টাকা |
| শ্যামলী এন আর | এসি/নন-এসি | রাত ৯:৩০ | ১০০০ - ১৭০০ টাকা |
| আর পি/রোকেয়া পরিবহন | নন-এসি | সন্ধ্যা ৬;রাত ৮টা | ৬০০-৮০০টাকা |
বিশেষ দষ্টব্যঃবর্তমানে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে বাসের ভাড়া বেশি হতে পারে ,এছাড়াও বিভিন্ন উৎসবের সময় ভাড়া কম বেশি হয়ে থাকে।
বাসের টিকিট বুকিং করবেন কিভাবে
রাজশাহী থেকে সিলেট যাওয়ার জন্য টিকিট কাটার বর্তমানে দুটি পদ্ধতি
রয়েছে একটি অনলাইন ও আরেকটি অফলাইন ।
অনলাইন টিকেট কাটার জন্য আপনার হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করে আপনি
অনলাইনে টিকেট কাটতে পারবেন । অনলাইনে ক্রিকেট করার জন্য জনপ্রিয় প্লাটফর্ম
গুলি হল ,
- সহজ ডট কম
- বিডি টিকেটস
- দেশ ট্রাভেলসের নিজস্ব ওয়েবসাইট।
অফ্লাইন বা কাউন্টার বুকিং আপনি অফলাইনেও সরাসরি রাজশাহীর প্রধান টার্মিনাল
পয়েন্টগুলো থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন ।
- শিরোইল বাস টার্মিনাল
- ভদ্রা মোড়
- রেলগেট বাস কাউন্টার
রাজশাহী থেকে সিলেট ভ্রমণের প্রয়োজনীয় টিপস
দীর্ঘ যাত্রা পথে নিজেকে প্রাণবন্ত রাখতে হলে বেশকিছু টিপস মেনে চলতে পারলে খুব
ভালো ।যেমন আগেভাগে টিকিট সংগ্রহ করে রাখতে পারেন। বিশেষ করে শুক্র ও শনিবার
টিকেটের চাপ অতিরিক্ত থাকে সেই হিসেবে ছুটির দিনের অন্তত দুই তিন দিন আগে টিকিট
কেটে রাখতে পারেন।পর্যাপ্ত পানি রাখতে পারেন এবং দীর্ঘযাত্রা মোবাইলের চার্জ
শেষ হয়ে যেতে পারে তাই পাওয়ার ব্যাংক সাথে রাখতে পারেন ।
যাত্রা পথে বিরতি ও খাবারের ব্যবস্থা
রাজশাহী থেকে সিলেট যাওয়ার পথে সাধারণত সিরাজগঞ্জের বিভিন্ন হোটেলে যাত্রা
বিরতি দিয়ে থাকে। বিশেষ করে ফুড ভিলেজ বা হাইওয়ে বিলাতে বিরতি দেওয়া হয়।
সেখানে আপনি বিরতিতে ফ্রেশ হয়ে বা রাতের খাবার খেয়ে নিতে পারেন ।
সিলেট পৌঁছে দর্শনীয় স্থান
সিলেটে অনেক দর্শনীয় স্থান রয়েছে।যা আপনার ভ্রমণকে আরো আনন্দময় করে তুলতে
পারে। দর্শনীয় জায়গা গুলো ঘুরে দেখতে পারেন । যেমন , হযরত শাহজালাল এবং
শাহ পরানের মাজার , জাফল্ বিছানাকান্দি, রাতারগুল ফরেস্ট ,মালোনি ছড়া
চা বাগান।
সিলেটের বাস থেকে ঢাকার পরে যেসব জেলায় নামতে পারবেন।
রাজশাহী থেকে সিলেট যাওয়ার পথে বাস গুলো সাধারণত ঢাকা বাইপাস পার হওয়ার পর
সিলেট বিভাগের প্রবেশ করার আগ পর্যন্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জেলা ও এলাকার
উপর দিয়ে যায় । আপনি যদি সরাসরি সিলেটে না গিয়ে মাঝপথে নামতে চান তাহলে
নিচের যেসব জেলায় নামতে পারবেন।
ঢাকা পার হওয়ার পর বাস ঢাকা সিলেট মহাসড়ক ধরে নরসিংদী জেলার উপর দিয়ে যায়
তাই আপনি ইচ্ছা করলে নরসিংদী নামতে পারবেন । এর জন্য আপনাকে নরসিংদী বেলানগর বা
জেলখানার মোড়ে নামতে হবে।
সিলেটের বাস সরাসরি কিশোরগঞ্জে না গেলেও আপনি কিশোরগঞ্জের গুরুত্বপূর্ণ উপজেলা
ভৈরবে নামতে পারবেন । এর জন্য আপনাকে ভৈরব বাসস্ট্যান্ডে নামতে হবে। ভৈরব ব্রিজ
পার হলেই ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রবেশ করবেন , আপনি ব্রাহ্মণবাড়িয়া জেলার
সরাইল বিশ্বরোডে নামতে পারবেন। ব্রাহ্মণবাড়িয়া পার হওয়ার পর বাসগুলো সিলেটের
প্রথম প্রবেশ করার জেলা হলো হবিগঞ্জ ।আপনি ইচ্ছা করলে হবিগঞ্জের মাধবপুর
, শাহাজিবাজার অথবা হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পারেন ।
হবিগঞ্জের পর বাস মৌলভীবাজার জেলার সীমানা দিয়ে যায় ,মৌলভীবাজারের আপনি
শেরপুরে নামতে পারবেন ।
আপনি মাঝ পথে নামলেও অনেক সময় আপনাকে সিলেটের পুরো ভাড়া দিতে হতে পারে।
তাই টিকেট কাটার সময় আপনাকে ভাড়া নিয়ে আগেই কথা বলে সমস্যা সমাধান করে নিতে
হবে ।
এছাড়া নিরাপত্তারও একটা বিষয় আছে সাধারণত এইসব বাসগুলো রাতে ছাড়ার কারণে
গভীর রাতে বা ভোর বেলায় গিয়ে পৌঁছায় । তাই অপরিচিত জায়গায় নামার আগে চিন্তা
ভাবনা করে তারপর নামবেন।
উপসংহার
রাজশাহী থেকে সিলেট যাওয়ার দীর্ঘ এই যাত্রা পথে আরামদায়ক করতে হলে আপনি ভালো
সার্ভিস ও আধুনিক সুযোগ-সুবিধা যুক্ত বাসে যেতে পারেন ,যেমন দেশ
ট্রাভেলার বা শ্যামলীর মত এসি বাস বেচে নিতে পারেন, এছাড়া আর একটু বাজেটের হলে
হানিফ বা ন্যাশনাল ট্রাভেলস দারুন বিকল্প।
আমি একজন পেশাদার কন্টেন্ট রাইটার এবং ব্লগার। । আমার এই ব্লগের মূল উদ্দেশ্য হলো পাঠকদের কাছে সঠিক, যাচাইকৃত এবং সহজবোধ্য তথ্য পৌঁছে দেওয়া।আমার লেখা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ,তাহলে কমেন্ট করে অনুপ্রেরণা দিবেন আশা রাখছি। বিশেষ করে যারা ঘরে বসে কাজ করতে চান বা ইন্টারনেটের সঠিক ব্যবহার শিখতে চান, তাদের জন্য আমি নিয়মিত গবেষণামূলক আর্টিকেল লিখে থাকি। আমার লেখা আপনার উপকারে আসলে আমার পরিশ্রম সার্থক হবে।"

bosontobouryনীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url