জমির নামজারী আবেদন করার নিয়ম ২০২৬
আমাদের দেশে জমির নামজারি বা মিউটেশন করা ছিল এক দীর্ঘ সুত্রিতার কাজ এবং সময়
সাপেক্ষ। কিন্তু বর্তমানে২০ ২৬ সালে বাংলাদেশের ভুমি সেবা সম্পূর্ণ ডিজিটাল
হওয়ার কারণে এখন আপনি ঘরে বসে নিজে নিজে আপনার মোবাইল বা ল্যাপটপ থেকে জমির
নামজারি মিউটেশন আবেদন করতে পারবেন।
এই আর্টিকেলের মাধ্যমে আপনি নির্ভুলভাবে অনলাইনে জমির নামজারি বা ই-মিউটেশন
কিভাবে করবেন? কী কী কাগজপত্র লাগবে এবং খরচাপাতি নিয়ে বিস্তারিত আলোচনা
করব।
সূচিপত্র :জমির নামজারী আবেদন করার নিয়ম ২০২৬
- জমির নামজারি বা ই-মিউটেশন কি এবং কেন করতে হয়।
- জমির নামজারি বা মিউটেশনের গুরুত্ব
- অনলাইনে নামজারি আবেদনের ধাপসমূহ
- আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
- নামজারি আবেদনের পেমেন্ট পদ্ধতি ও খরচাপাতি সমূহ
- নামজারির শুনানি ও ট্রেকিং
- কিউ আর কোড যুক্ত ডিজিটাল খতিয়ান
- নামজারি নিয়ে সাধারণ জিজ্ঞাসা
- অনলাইনে নামজারি বা মিউটেশন এর সুবিধা
- উপসংহার
জমির নামজারি বা ই-মিউটেশন কি এবং কেন করতে হয়
জমির মালিকানা হস্তান্তরের পর সরকারি খতিয়ানে নতুন মালিকের নাম রেকর্ড করাকে
নামজারি বলে।
জমির আইনগত মালিকানা প্রমাণ করতে হলে নামজারি করতে হবে।ভবিষ্যতে এই জমি বিক্রি ,
হস্তান্তর বা ব্যাংক লোন নিতে সুবিধা পাওয়া যায়। ভূমি অফিসে নিজের
নামে খাজনা দেওয়া যায়। খাজনা দেওয়া থাকলে ভবিষ্যতে মামলা মুকাদ্দমা নিয়ে ঝামেলা
এড়ানো যায়, নামজারি থাকলে ভবিষ্যতে এই জমি নিয়ে কোন বিরোধ হবে না।
জমির নামজারি বা মিউটেশনের গুরুত্ব
নামজারি ছাড়া আপনি জমি কিনলে সরকারি খতিয়ানে আপনার নাম থাকবে না। সরকারি মালিক
হিসেবে আপনি স্বীকৃতি পাবেন না।
নামজারি করা থাকলে ভবিষ্যতে আপনি জমি বিক্রি, দান বা বন্টন করতে গেলে কোন ঝামেলা
হবে না ।
নামজারি করা থাকলে আপনি ভূমি অফিসে আপনার নিজের নামে খাজনা দিতে পারবেন। যা
পরবর্তীতে জমি নিয়ে কোন বিরোধ হলে আপনি শক্ত হাতে তা প্রমাণ করতে পারবেন। ব্যাংক
লোন নিতে গেলেও নাম জারি থাকলে আপনার ব্যাংক লোন নেওয়া সুবিধা হয় ।নামজারি
থাকলে অন্য কেউ আপনার জমি মালিক বলে দাবি করতে পারবে না। অনেক ক্ষেত্রে সরকারি
সুবিধা পেতে গেলেও নামজারি থাকা জরুরি। আর এখন নামজারি বা মিউটেশন করার
প্রক্রিয়াটি করার জন্য কোনো দপ্তরে বা ভুমি অফিসে না গিয়ে আপনি ঘরে বসে নি্জে
নিজেই ডিজিটালি সম্পুর্ন করতে পারবেন।
অনলাইনে নামজারি আবেদনের ধাপসমূহ
জমির নামজারি অনলাইনে আবেদনের জন্য কয়েকটি ধাপ রয়েছে ।
ধাপ১ঃ ভূমি মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে www.land.gov.bd
অথবা সরাসরি mutation.land.gov.bd তে ক্লিক করুন ।
ধাপ ২ঃনিবন্ধন অপশনে ক্লিক করে আপনার নিজের ব্যবহৃত সচল
মোবাইল নাম্বার দিন,NID ও জন্ম সাল দিন,OTP কোড চাইবে, ,OTP দিয়ে নিবন্ধন
করে নিন ।
ধাপ ৩ঃ আপনার জমির সঠিক তথ্য ,অবস্থান নিশ্চিত করতে বিভাগ্ ,জেলা
,উপজেলা এবং মৌজা নির্বাচন করুন। খতিয়ান ও দাগ নম্বর নির্ভুল্ভাবে ইনপুট
দিন।{কোন তথ্য ভুল হলে আবেদন বাতিল হতে পারে এ কথাটা মাথায় রাখতে হবে}
ধাপ ৪ঃদাতার তথ্য যার কাছ থেকে জমি কিনেছেন বা উত্তরাধিকার
সূত্রে পেয়েছেন তার সমস্ত তথ্য দিতে হবে। দাতা যদি মৃত হয় তাহলে তার সমস্ত
ওয়ারিশদের তথ্য দিতে হবে।
ধাপ ৫ঃকাগজপত্রের আপডেট ,প্রয়োজনীয় কাগজপত্র গুলো স্ক্যান করে
আপলোড করতে হবে ।জমির দলিল,পূর্বের খতিয়ান, এনআইডি কার্ডের কপি ও খাজনার
রশিদ।
ধাপ ৬ঃসমস্ত তথ্য নির্ভুলভাবে যাচাই বাছাই করে সাবমিট
বাটনে ক্লিক করে দিন।
আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
আবেদন শুরুর আগে নিচের কাগজগুলো স্ক্যান কপি বা পরিষ্কার ছবি জেপিজি (jpg) বা
পিডিএফ (pdf) ফরমেট রেডি করে রাখুন।
মূল দলিলের কপি রাখুন, কেননা বর্তমান মালিকানা প্রমাণের জন্য মূল দলিলের
কপি প্রয়োজন।
বায়া দলিলের কপি, যদি জমিটি কয়েক হাত বদল করে তারপর আপনার কাছে আসে তবে আগের
দলিল সবগুলো কপি রেডি রাখুন।
খতিয়ান বা পর্চা:সি এস, এসএ,আরএস বা বিএস খতিয়ানের কপি। আবেদনকারী জাতীয়
পরিচয় পত্র ও পাসপোর্ট সাইজের ছবি । সর্বশেষ ভূমি উন্নয়ন কর বা
খাজনা পরিশোধের রশিদ।
যদি উত্তরাধিকার সূত্রের জমির মালিক হয়ে থাকেন তবে তিন মাসের মধ্যে
ইশ্যুকৃত ওয়ারিশানা সনদ রেডি রাখুন।
নামজারি আবেদনের পেমেন্ট পদ্ধতি ও খরচা পাতিসমূহ
২০২৬ সালের জমির নামজারি আবেদন মাত্র ২০ টাকা ও নোটিশ জারি ফি ৫০টাকা নির্ধারণ
করা হয়েছে।যা আবেদন করার শুরুতেই মোবাইল একাউন্ট বিকাশ, রকেট ,নগদ এর মাধ্যমে
দিতে হবে। নামজারি মনজুর হওয়ার পর ১১০০ টাকা অনলাইনের মাধ্যমে দিতে হয়।[ ১১০০
টাকা হল খতিয়ান ও রেকর্ড ফি ]এছাড়া অতিরিক্ত কোনো অর্থ পরিশোধ করতে হয়না।এই ফি
আপনি নিজেই দিতে পারবেন কোন ব্যক্তি বা দালালের মাধ্যমে এই ফি দিতে হবে না।
নামজারির শুনানি ও ট্রেকিং
আবেদন করার পর এসিলেন্ট অফিস থেকে আপনি একটি অ্যাপ্লিকেশন আইডি পাবেন ।এসিডেন্ট
অফিস আপনার তথ্য যাচাই-বাছাই করার পর শুনানি তারিখ মোবাইলে মেসেজ এর মাধ্যমে
জানাবে। ২০২৬ সালের নিয়ম অনুযায়ী অনেক ক্ষেত্রে ভার্চুয়াল বা ভিডিও কলের
মাধ্যমে এই কাজটি সম্পন্ন হতে পারে। ওয়েবসাইট থেকে আবেদনে্র
অবস্থা অপশনে গিয়ে আপনার আইডি দিয়ে চেক করতে পারবেন কাজ কতটুকু
সম্পূর্ণ হয়েছ।
কিউ আর কোডযুক্ত ডিজিটাল খতিয়ান
আবেদন হওয়া মঞ্জুর হওয়ার পর থেকে কিউআর কোড যুক্ত নতুন খতিয়ান বা পর্চা
ডাউনলোড করতে পারবেন।যার মাধ্যমে আপনি বিশ্বের যেকোনো প্রান্ত থেকে জমির মালিকানা
যাচাই বাছাই করতে পারবেন ।বিশেষ করে প্রবাসীরা সবচেয়ে বেশি সুবিধা পাবে। এই
অ্যাপের মাধ্যমে কোনো প্রকার সিল বা স্বাক্ষরের দরকার হয় না ।
নামজারি নিয়ে সাধারণ জিজ্ঞাসা
নামজারি নিয়ে প্রায়ই মানুষের মধ্যে অনেক প্রশ্ন থাকে। যেমন নামজারি হতে কত সময়
লাগতে পারে? উত্তর সাধারণ নাম জারি হতে ২৮ দিন লাগতে পারে তবে খুব জরুরি হলে ১৫
দিনের মধ্যেই নামজারি হয়ে থাকে। ভুল তথ্য দিলে কি হয়? অনলাইনে ভুল তথ্য দিলে
আপনার আবেদনটি বাতিল হতে পারে সে ক্ষেত্রে আপনাকে পুনরায় সঠিক তথ্য দিয়ে আবেদন
করতে হবে ।
অনলাইনে নামজারি মিউটেশন এর সুবিধা
অনলাইনে নামজারি করার সুবিধা হল আপনি নিজে নিজে ঘরে বসে নামজারির আবেদন
করতে পারবেন। বারবার ভূমি অফিসে আপনাকে দৌড়াদৌড়ি করতে হবে না। আপনার সময় ও খরচ
দুটি বেঁচে যায় এবং কোন দালালের খপ্পরে পড়ার ভয় থাকে না।
উপসংহার
বাংলাদেশের বর্তমানে জমির নামজারি প্রক্রিয়া অনেক সহজ ও ডিজিটাল হয়েছে। ভূমি
মন্ত্রণালয়ের উদ্যোগে চালু হওয়া এই e-Mutation system এর মাধ্যমে আপনি ঘরে বসেই
কাজটি সম্পন্ন করতে পারবেন।সম্পূর্ণ কাজটি করতে সঠিক তথ্য ও কাগজপত্র দিয়ে আবেদন
করলে খুব সহজে আপনার নামজারি সম্পন্ন হয়ে যাবে।
আমি একজন পেশাদার কন্টেন্ট রাইটার এবং ব্লগার। । আমার এই ব্লগের মূল উদ্দেশ্য হলো পাঠকদের কাছে সঠিক, যাচাইকৃত এবং সহজবোধ্য তথ্য পৌঁছে দেওয়া।আমার লেখা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ,তাহলে কমেন্ট করে অনুপ্রেরণা দিবেন আশা রাখছি। বিশেষ করে যারা ঘরে বসে কাজ করতে চান বা ইন্টারনেটের সঠিক ব্যবহার শিখতে চান, তাদের জন্য আমি নিয়মিত গবেষণামূলক আর্টিকেল লিখে থাকি। আমার লেখা আপনার উপকারে আসলে আমার পরিশ্রম সার্থক হবে।"

bosontobouryনীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url